বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনালাপ হয়েছে। এসময় দেশের যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়ে প্রধান উপদেষ্টা রুবিওকে জানান, আগামী বছরের শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে ফোনালাপে কথোপকথনের বিষয়টি বিবৃতির মাধ্যমে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে জানানো হয়, সোমবার ঢাকার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ড. ইউনূসের সঙ্গে রুবিও ১৫ মিনিট ফোনে কথা বলেছেন। ফোন কলে দুই নেতার আলোচনা ছিল আন্তরিক, বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক, যা দুই দেশের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন।অপরদিকে, টেলিফোনে কথোপকথনের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করা এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য তাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, ফোনকলে দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। যার মধ্যে আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, চলমান সংস্কার প্রক্রিয়া, গণতন্ত্রে রূপান্তর প্রক্রিয়া, আসন্ন সাধারণ নির্বাচন ও রোহিঙ্গাদের ত্রাণ।বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ও রেমিট্যান্সের উৎস যুক্তরাষ্ট্র। এ বিষয়টি আমলে নিয়ে উভয় নেতা শিগগির শুল্ক নিয়ে আলোচনা শেষ করার আশাবাদ প্রকাশ করেন। অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ওয়াশিংটন ডিসিতে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে একটি সফল বৈঠকে অংশ নেন। ওই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার নেন দুই নেতা।  পাশাপাশি বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করায় অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।দেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়ে প্রধান উপদেষ্টা জানান, আগামী বছরের শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান সংলাপের হাত ধরেই দেশের রাজনীতিক প্রক্রিয়ার জন্য অত্যাবশ্যক সংস্কারগুলো উঠে আসবে। ‘নির্বাচন কমিশন এখন নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য কঠোর পরিশ্রম করছে। আগের সরকার ওই ব্যবস্থাকে ধ্বংস করেছিল। এবারের নির্বাচনে আমাদের দেশের তরুণ-তরুণীরা জীবনে প্রথমবারের মতো ভোট দেবে।’ যোগ করেন তিনি।এসময় রুবিও বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া ও আগামী বছরের শুরুতে নির্বাচন আয়োজনের উদ্যোগের প্রতি সমর্থন জানান।এছাড়াও রোহিঙ্গাদের প্রতি ওয়াশিংটনের নিরবচ্ছিন্ন সমর্থনের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের জন্য সর্বোচ্চ মানবিক সহযোগিতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।‘রোহিঙ্গা সঙ্কটের বাস্তবায়নযোগ্য সমাধান ও তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়টি এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সম্ভাবনাময় এবং বাংলাদেশ বিষয়টি নিয়ে কাজ করছে।’ যোগ করেন ড. ইউনূস।দুই নেতা ভূরাজনৈতিক বিষয়গুলো নিয়েও কথা বলেন, যার মধ্যে আছে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক।আসন্ন সাধারণ নির্বাচনের আগে রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. ইউনূস, যাতে তিনি সরেজমিনে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর দেখে যেতে পারেন। ‘এতে দেশের তরুণ-তরুণীরা অনুপ্রাণিত হবে’, যোগ করেন তিনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমির হামজাকে লিগ্যাল নোটিশ
আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ করে দিলে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেয়া ব্যক্তিদের নাম জনসম্মুখে প্রকাশ করতে কুষ্টিয়া-৩ (সদর) আসনের Read more

বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই: ফখরুল
বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই: ফখরুল

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দুষ্কৃতকারীদের Read more

জানা গেল কৃষি গুচ্ছে কোন কে‌ন্দ্রে উপ‌স্থি‌তি কত শতাংশ
জানা গেল কৃষি গুচ্ছে কোন কে‌ন্দ্রে উপ‌স্থি‌তি কত শতাংশ

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এই পরীক্ষা ৯টি বিশ্ববিদ্যালয় কেন্দ্র এবং Read more

এই প্রথম নির্বাচনে পোস্টার মানা, প্রার্থীরা আর যা যা করতে পারবেন না
এই প্রথম নির্বাচনে পোস্টার মানা, প্রার্থীরা আর যা যা করতে পারবেন না

এবার নির্বাচনী আচরণবিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার। অর্থাৎ নির্বাচন কমিশন Read more

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় নির্বাচন ভবন
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় নির্বাচন ভবন

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে Read more

দেশের বাজারে স্বর্ণের দাম কমল
দেশের বাজারে স্বর্ণের দাম কমল

দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে তিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন