আজ ২৬ জুন, আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস। জাতিসংঘ ঘোষিত দিবসটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে। দিবসটি পালনে বিভিন্ন মানবাধিকার সংগঠন আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করছে। জাতিসংঘের বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক আইনের অধীনে নির্যাতন একটি অপরাধ। কোনো পরিস্থিতিতেই এই নির্যাতনকে মেনে নেওয়া যায় না। বর্তমান বিশ্বে নানা কারণে মানুষ নির্যাতনের শিকার হচ্ছে।দিবসটি উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বাণী দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব।জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক বাণীতে বলেছেন, ‘এই দিবস পালনে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।’প্রধান উপদেষ্টা বলেন, ‘এই দিনটি হোক, শাসনের নৈতিক ভিত্তি পুনরুদ্ধারে সচেষ্ট বাংলাদেশসহ সব দেশের জন্য এক মোড় পরিবর্তনের সূচনা।’আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসের ইতিহাসজাতিসংঘ প্রতি বছর নির্যাতনের শিকারদের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং বিশ্বব্যাপী নির্যাতনের বিরুদ্ধে সংগ্রামের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে ২৬ জুন আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসটি পালন করে থাকে। ১৯৮৭ সালের ২৬ জুন জাতিসংঘের নির্যাতনবিরোধী কনভেনশন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এই দিনটির তাৎপর্যকে স্মরণ করে জাতিসংঘ ১৯৯৭ সালে এক সাধারণ পরিষদের সিদ্ধান্তে ২৬ জুনকে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে।দিবসটি পালনের উদ্দেশ্য হলো- নির্যাতনের শিকার ব্যক্তিদের সম্মান ও সহানুভূতি জানানো, নির্যাতন প্রতিরোধে বৈশ্বিক সচেতনতা তৈরি করা। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, নির্যাতনকে একটি গুরুতর অপরাধ হিসেবে তুলে ধরা এবং বিশ্বজুড়ে নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং রাষ্ট্রগুলোকে জবাবদিহির আওতায় আনা।প্রতিবছর এই দিবসটি উপলক্ষে বিশ্বব্যাপী বিভিন্ন কর্মসূচি, সেমিনার, মানববন্ধন ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে একটি নির্যাতনমুক্ত পৃথিবী গড়ার আহ্বান জানানো হয়।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রুমিন ফারহানাসহ ৯ নেতাকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার
রুমিন ফারহানাসহ ৯ নেতাকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার

জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে Read more

দ্বিতীয় ধাপের ভর্তি শেষে হাবিপ্রবিতে আসন ফাঁকা ২১৮টি
দ্বিতীয় ধাপের ভর্তি শেষে হাবিপ্রবিতে আসন ফাঁকা ২১৮টি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দ্বিতীয় মেধাতালিকার ভর্তি শেষে মোট ২১৮টি আসন ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের Read more

ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত মনোনয়ন নিলেন ৪২ প্রার্থী
ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত মনোনয়ন নিলেন ৪২ প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তৃতীয় দিনে আরও ২২ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে ৫ জন Read more

বিরামপুরে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
বিরামপুরে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ অক্টোবর) বিকেলে দিওড় ইউনিয়নের কোচগ্রাম উচ্চ বিদ্যালয় Read more

বিসিসি’র নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে জাপা’র তাপসের মামলা
বিসিসি’র নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে জাপা’র তাপসের মামলা

২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে আদালতে মামলা করেছেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার Read more

সাভারে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা
সাভারে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

ঢাকার সাভারে স্ত্রীর সামনে রুবেল মিয়া নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন