জয়পুরহাটের ক্ষেতলাল থানায় গত ১৩ জুন ওসি হিসেবে যোগদান করেন ইন্সপেক্টর হাশমত আলী। এরই মধ্যে ২০১২ সালের ৫ অক্টোবর জয়পুরহাট সদরে দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর মিছিলে পুলিশের হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। খানে দেখা যায় জামায়াতের মিছিলে নেতাকর্মীদের উপর পুলিশ লাঠি চার্জ করছে। সেসব পুলিশ সদস্যদের মধ্যে ক্ষেতলাল থানার নবাগত ওসি হাশমত আলীকেও লাঠিচার্জ করতে দেখা যায়। তিনি তৎকালীন জয়পুরহাট সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।এসব ভিডিও ছড়িয়ে পড়ার পর বুধবার (২৫ জুন) সকালে ওসি হাশমত আলী ক্ষেতলাল থানা ছেড়ে চলে যান। পরে ক্ষেতলাল থানার ওসি তদন্ত কামাল হোসেন জানান, ওসি হাশমত অফিসিয়ালি প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শামীম হোসেন মন্ডল বলেন, ‘তিনি আমাদের জয়পুরহাটের জামাতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলামসহ আমাদের ভাইদের হয়রানি করেছেন, গ্রেপ্তার করেছেন। ওই একই মিছিলে আমাদের জয়পুরহাটের প্রথম শিবিরের শহীদ/বদিউজ্জামানকে উনিই গুলি করেছেন। উনার গুলিতেই আহত হয়ে আমাদের ভাইটা কয়েকদিন পরেই শাহাদাত বরণ করেছিল।’এ বিষয়ে পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওহাবকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

আজ ৭ অক্টোবর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এইদিন মধ্যরাত থেকে নির্যাতন করে তাকে Read more

ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল
ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

অবশেষে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৬টি দল উত্তীর্ণ হয়েছে। মাঠ Read more

যৌন নিগ্রহের অভিযোগে ককপিট থেকে ভারতীয় বংশোদ্ভূত পাইলট আটক
যৌন নিগ্রহের অভিযোগে ককপিট থেকে ভারতীয় বংশোদ্ভূত পাইলট আটক

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পরপরই উড়োজাহাজের ককপিট থেকে ভারতীয় বংশোদ্ভূত পাইলটকে আটক করা হয়েছে।রবিবার (২৯ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের Read more

বাড়ির উঠানের গাছে ঝুলছিল স্বামী, মাঠে পড়ে ছিল স্ত্রীর লাশ
বাড়ির উঠানের গাছে ঝুলছিল স্বামী, মাঠে পড়ে ছিল স্ত্রীর লাশ

যশোরের শার্শার বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। স্বামীর লাশ বাড়ির উঠানের আমড়া গাছে ঝুলছিল, আর স্ত্রীর লাশ Read more

মান্দায় সাংবাদিকের বাড়িতে বিএনপি নেতার হামলা-ভাঙচুর, আহত ৪
মান্দায় সাংবাদিকের বাড়িতে বিএনপি নেতার হামলা-ভাঙচুর, আহত ৪

নওগাঁর মান্দায় প্রতিপক্ষ বিএনপি নেতার বিরুদ্ধে সাংবাদিক রায়হান আলীর বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। হামলায় সাংবাদিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন