পাবনার ভাঙ্গুড়ায় সংবাদ প্রকাশের জেরে স্বেচ্ছাসেবক দলের নেতা মিলন সরকার ও ছাত্রলীগ নেতা বায়েজিদ হোসেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি মনিরুজ্জামান ফারুককে হেনস্তা করেছে। বুধবার দুপুর তিনটার দিকে পৌরসহরের শরৎ নগর বাজারে আখের টি স্টলে এই ঘটনা ঘটে। মিলন ভাঙ্গুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং বায়েজিদ দিলপাশার ইউনিয়ন ছাত্রলীগের নেতা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন এমপির আত্মীয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বায়েজিদ চাঁদাবাজি, সাধারণ মানুষকে নির্যাতন ও ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে এলাকায় ত্রাস হিসেবে পরিচিত ছিল বলেও অভিযোগ রয়েছে।জানা যায়, এক বছর আগে দৈনিক খোলা কাগজের স্থানীয় প্রতিনিধি মানিক হোসেনকে বায়েজিদ হত্যার উদ্দেশ্যে হামলা করে। এতে মানিকের পায়ের হাড় ভেঙে গিয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় মামলা দায়ের করে সাংবাদিক মানিক হোসেন। তবে বায়েজিদ আওয়ামী লীগের সাবেক এমপি আলহাজ্ব মকবুল হোসেনের প্রভাবে ধরাছোঁয়ার বাইরে ছিলেন। এ অবস্থায় আদালত বায়েজিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করলে পুলিশ আটক করে জেলহাজতে প্রেরণ করেন। এ নিয়ে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার দেশের প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক একটি নিউজ করে নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন। এরপর বায়েজিদ জামিনে মুক্ত হন।এদিকে বায়েজিদ সংবাদ প্রকাশের জেরে বুধবার দুপুরে তার তথাকথিত আত্মীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মিলন সরকারকে নিয়ে আখের টি স্টলে মনিরুজ্জামান ফারুককে নিয়ে নানা ধরনের আপত্তিকর ইঙ্গিত করতে থাকে। এ সময় মনিরুজ্জামান ফারুক ওই দুইজনের ভিডিও করেন। এতে মিলন ক্ষিপ্ত হয়ে মনিরুজ্জামান ফারুককে ভিডিও ডিলিট করতে নানাভাবে হেনস্থা করেন। এ সময় মিলন উচ্চপদস্থ সেনাবাহিনীর অফিসার ও সচিবের আত্মীয় বলে লোকজনের সামনে প্রভাব খাটানোর চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।এ বিষয়ে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক ও নিন্দনীয় কাজ করেছে। এটার বিপক্ষে আমরা সব সময়। ইতোমধ্যে আমি উপজেলা সংগঠনকে বলে দিয়েছি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সহ যা যা করা যায় করবেন। শাস্তিমূলক ব্যবস্থা আমি বুঝে নেব ইনশাআল্লাহ। কোনো সাংবাদিককে হেনস্তা কোনোভাবেই মেনে নেয়া যাবে না।’ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা অবগত আছি। ছবি তোলাকে কেন্দ্র করে তর্কবিতর্ক হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আম গাছ থেকে পরে পুলিশ কনস্টেবলের মৃত্যু
আম গাছ থেকে পরে পুলিশ কনস্টেবলের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে থানার গাছ থেকে আম পারার সময় পরে গিয়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটেছে। Read more

শ্রীপুরে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে জনসাধারণ
শ্রীপুরে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে জনসাধারণ

গাজীপুরের শ্রীপুর পৌরসভার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল মাওনা চৌরাস্তা সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে। টানা বৃষ্টির কারণে এলাকাটি পানিতে ডুবে যায়। ড্রেনেজ ব্যবস্থার Read more

তেঁতুলিয়ায় পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার
তেঁতুলিয়ায় পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ ভবনের টয়লেট থেকে আল হাবিব (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ Read more

গাজীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৭ জন
গাজীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৭ জন

কোনো তদবির বা ঘুষ ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে শুধুমাত্র শারীরিক ও মেধাগত যোগ্যতার ভিত্তিতে গাজীপুর জেলায় পুলিশ কনস্টেবল Read more

নারায়ণগঞ্জে ২২ মামলার আসামি ‘ডাকাত সর্দার’ বোচা হালিম গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ২২ মামলার আসামি ‘ডাকাত সর্দার’ বোচা হালিম গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে ১০টি ডাকাতিসহ ২২টি মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল হালিম ওরফে নাক বোচা হালিম Read more

সময় পরিবর্তন: শনিবার বেলা দুইটায় ওসমান হাদির জানাজা
সময় পরিবর্তন: শনিবার বেলা দুইটায় ওসমান হাদির জানাজা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ২টায় শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।শুক্রবার রাতে প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন