নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে চমক সৃষ্টি করেছেন তরুণ বামপন্থী নেতা জোহরান মামদানি। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়ে  অভাবনীয় জয় পেয়েছেন স্টেট অ্যাসেম্বলির সদস্য জোহরান মামদানি। ৩৩ বছর বয়সী মামদানি নিজেকে একজন সমাজতান্ত্রিক রাজনীতিক হিসেবে পরিচয় দেন। প্রাইমারিতে বিজয়ের পর তিনি বলেন, ‘আজ ইতিহাস সৃষ্টি হয়েছে।’যদি জোহরান নির্বাচিত হন, তাহলে তিনিই হবেন নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম এবং ভারতীয় বংশোদ্ভূত মেয়র।অন্যদিকে, ৬৭ বছর বয়সী কুমো ২০২১ সালে যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করার পর রাজনীতিতে ফিরতে চেয়েছিলেন। তবে নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক এই গভর্নর এবার এক মুসলিম বামপন্থী তরুণের কাছে হার মানতে বাধ্য হলেন। ভোটের ফলাফলের পর তিনি মামদানিকে ‘চমৎকার এবং বুদ্ধিদীপ্ত প্রচারণার’ জন্য অভিনন্দন জানান।নির্বাচনের ফল এখনও চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক ফলাফলে দেখা গেছে, মামদানি পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছেন। যদিও তিনি এখনও সরাসরি ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হয়েছেন। নিউইয়র্কে র‍্যাংকড চয়েস ভোটিং ব্যবস্থায় গণনা আগামী সপ্তাহেও চলতে পারে।জোহরান মামদানি জন্মেছেন উগান্ডায়। সাত বছর বয়সে তিনি নিউইয়র্কে চলে আসেন। প্রচারণায় তিনি উর্দু ও স্প্যানিশ ভাষায় ভিডিও বানান এবং বলিউড ক্লিপ ব্যবহার করেন। তার বক্তব্যে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং ইসরায়েলবিরোধী অবস্থান ডেমোক্র্যাটিক প্রতিষ্ঠানের সঙ্গে মতবিরোধ সৃষ্টি করে।মামদানি বলেন, ‘এই শহরে প্রতি চারজনের একজন দারিদ্র্যসীমার নিচে বাস করে। পাঁচ লাখ শিশু প্রতিরাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়। এই শহর তার বৈচিত্র্য হারাচ্ছে।’তার নির্বাচনী ইশতেহারে রয়েছে—ফ্রি পাবলিক বাস, সার্বজনীন শিশু দেখভাল, ভর্তুকিপ্রাপ্ত বাসাভাড়ায় স্থবিরতা, এবং সরকারি মুদির দোকান চালু—যার অর্থ জোগান আসবে ধনীদের ওপর নতুন কর বসিয়ে।মামদানিকে সমর্থন দিয়েছেন কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কোর্তেজ ও সিনেটর বার্নি স্যান্ডার্স।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার স্তরের নিরাপত্তায় প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দান, জামাত সকাল ১০টায়
চার স্তরের নিরাপত্তায় প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দান, জামাত সকাল ১০টায়

১৯৯তম ঈদুল ফিতরের জামাতকে সামনে রেখে দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ সম্পূর্ণ প্রস্তুত। ঈদের জামাত অনুষ্ঠিত হবে Read more

কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭
কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল Read more

আইভীকে আরো দুই মামলায় শ্যোন অ্যারেস্ট
আইভীকে আরো দুই মামলায় শ্যোন অ্যারেস্ট

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরো দুইটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আজ শনিবার (১৭ মে) Read more

পত্রিকা: ‘গণভোটের সময়সহ তিন বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার’
পত্রিকা: ‘গণভোটের সময়সহ তিন বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার’

১৫ অক্টোবর সই হচ্ছে জুলাই সনদ, তবে এ নিয়ে দলগুলোর মধ্যে রয়েছে অনিশ্চয়তা; আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ Read more

ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছাড়লেন প্রধান উপদেষ্টা
ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছাড়লেন প্রধান উপদেষ্টা

তিন দিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা Read more

আমুর ব্যক্তিগত কর্মকর্তা শাওন ঢাকায় আটক
আমুর ব্যক্তিগত কর্মকর্তা শাওন ঢাকায় আটক

কারাবন্ধী সাবেক মন্ত্রী ঝালকাঠি ২ আসনের সাংসদ আমির হোসেন আমুর ব্যক্তিগত কর্মকর্তা আরিফুল ইসলাম শাওন ওরফে পিএস শাওনকে ঢাকার একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন