বন্যপ্রাণী সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৫’ পেলেন নাটোরের ফজলে রাব্বী।বুধবার (২৫ জুন) রাজধানীর বাংলাদেশ চায়না মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৫ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৫ অনুষ্ঠানে ফজলে রাব্বীর হাতে এই সম্মাননা প্রদান করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে গত বুধবার (১৮ জুন) জারীকৃত প্রজ্ঞাপন মোতাবেক চূড়ান্তভাবে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগরের মোঃ ফজলে রাব্বীকে মনোনীত করা হয়।বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে ২০১১ সাল থেকে নিরলসভাবে কাজ করে চলেছেন মোঃ ফজলে রাব্বী। তিনি উপজেলা প্রশাসন, বন বিভাগ ও স্থানীয় জনগণের সহযোগিতায় তার গ্রাম মাধনগরসহ আশপাশের গ্রামগুলোকে পাখি শিকারমুক্ত গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। তার স্বপ্ন মাধনগরসহ আশেপাশের গ্রামগুলোকে জীববৈচিত্র্যে ভরপুর আদর্শ গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করতে এলাকার উদ্যোমী করণ সমাজকে উদ্বুদ্ধপূর্বক গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী সংগঠন “সবুজ বাংলা”। তিনি ও তার প্রতিষ্ঠান তাদের লালিত স্বপ্ন বাস্তবায়নে বিভিন্ন গণসচেতনতামূলক প্রচার-প্রচারনা (পোস্টার, ব্যানার, লিফলেট বিতরণ, মাইকিং ইত্যাদি) পরিচালনা করেন। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণের বিষয়ে নিয়মিত আলোচনা ও তাগিদ প্রদান, বন্যপ্রাণী উদ্ধার অভিযান পরিচালনা, বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত সরঞ্জামাদি (জাল, ফাঁদ ইত্যাদি) উদ্ধার, বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছেন। এছাড়াও বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন জাতীয় ও আন্তজাতিক দিবস সফলতার সাথে পালন করে আসছেন।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, অর্থ উপদেষ্টা ডা. সালেহউদ্দিন আহম্মেদ প্রমুখ।বক্তারা বলেন, এই সম্মাননা দেশের বন্য প্রাণী সংরক্ষণ, গবেষণা ও পরিবেশ শিক্ষায় জনগণের সচেতনতা ও সম্পৃক্ততা বাড়াবে। পাশাপাশি, পরিবেশবান্ধব উদ্যোগকে অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এ কাজে উৎসাহিত করবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিভাবে বুঝবেন কিডনি সুস্থ আছে
কিভাবে বুঝবেন কিডনি সুস্থ আছে

কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা রক্ত পরিশোধনের কাজ করে। শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণ করে দেয় কিডনি। এ Read more

ইতালির স্বপ্নে নরকযাত্রা: ৮ মাসের বন্দিদশা, ১ কোটি ২৮ লাখ টাকার কান্না
ইতালির স্বপ্নে নরকযাত্রা: ৮ মাসের বন্দিদশা, ১ কোটি ২৮ লাখ টাকার কান্না

“ওরা আমাকে বলত, ‘তোর বাবা কই, ফোন দে, না হইলে তোকে খুন কইরা ফালামু।’ আমি কাঁদতাম, আমার বাবা আবার কাঁদতে Read more

জাতীয় স্মৃতিসৌধে ৪ স্তরের নিরাপত্তা জোরদার
জাতীয় স্মৃতিসৌধে ৪ স্তরের নিরাপত্তা জোরদার

আজ জুমার নামাজের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। Read more

শরীয়তপুরে আইনজীবীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
শরীয়তপুরে আইনজীবীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জমি-সংক্রান্ত মামলায় বাদীপক্ষের হয়ে আদালতে মামলা পরিচালনার দায়ে শরীয়তপুর জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট শাহাদাত হোসেন ও তার পরিবারের ওপর হামলা Read more

স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল ১ লাখ টাকা : হাসনাত
স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল ১ লাখ টাকা : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতুর কাছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা ঘুস চেয়েছেন- এমন দাবি Read more

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের ৫ম দিনের শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের ৫ম দিনের শুনানি চলছে

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পুনরায় আপিলের ওপর ৫ম দিনের শুনানি চলছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন