খুলনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাসকে পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগে মেট্রোপলিটন পুলিশের সদর দফতর ঘেরাও করে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একই সঙ্গে সড়ক অবরোধ করে রেখেছে তারা।বুধবার (২৫ জুন) দুপুর একটায় এ কর্মসূচি শুরু হয়। পুলিশের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় কেএমপি কমিশনারের পদত্যাগের এক দফা দাবি জানিয়েছে আন্দোলনকারীরা।এর আগে মঙ্গলবার বিকেলে খান জাহান আলী থানা এলাকা থেকে স্থানীয়রা মারধর করে উপপরিদর্শক সুকান্তকে পুলিশের হাতে তুলে দেয়। তিনি বর্তমানে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় কর্মরত আছেন। আদালতে একটি মামলার সাক্ষী দিতে খুলনায় এসেছিলেন তিনি। তার নামে খুলনা সদর থানায় ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় গত ১২ ডিসেম্বর মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে ডিবিতে তদন্তাধীন। এছাড়া বিএনপির নগর সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরসহ দুটি মামলা চলমান রয়েছে। খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন জানান, গতকাল এস আই সুকান্ত আদালতে সাক্ষী দিয়ে বাইকযোগে কর্মস্থলে ফিরছিলেন। এসময় শিরোমণি এলাকায় পৌঁছালে স্থানীয়রা তাকে মারধর করে। এসময় পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি চলে যান। তার বিরুদ্ধে খান জাহান আলী থানায় কোন অভিযোগ নেই।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে চলতি বছরে ৮৪১ জনের মৃত্যুদণ্ড কার্যকর: জাতিসংঘ
ইরানে চলতি বছরে ৮৪১ জনের মৃত্যুদণ্ড কার্যকর: জাতিসংঘ

ইরানে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (২৯ আগস্ট) সংস্থাটি জানায়, ইরানে চলতি বছরে Read more

হবিগঞ্জ বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ
হবিগঞ্জ বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি চৌকস টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বালিভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় Read more

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফয়েজ আহমদ
প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফয়েজ আহমদ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী Read more

আজ ২৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

তালেবান সরকারের আমন্ত্রণে মামুনুল হকসহ ৬ আলেম আফগানিস্তানে
তালেবান সরকারের আমন্ত্রণে মামুনুল হকসহ ৬ আলেম আফগানিস্তানে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ প্রখ্যাত ওলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) তারা দেশটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন