কাতারের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে ‘দুঃখ প্রকাশ’ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতার আমিরের দপ্তর (দিওয়ান) থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার টেলিফোনে কথা বলেছেন দুই নেতা। এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘হামলার লক্ষ্যবস্তু কাতার বা দেশটির জনগণ ছিল না। বরং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এটা উপসাগরীয় দেশটির (কাতার) জন্য কোনো হুমকি নয়।’বিবৃতিতে আরও বলা হয়, ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, একটি প্রতিবেশী ও মুসলিম দেশ হিসেবে কাতারের সঙ্গে ইরানের সম্পর্ক রয়ে যাবে। মাসুদ পেজেশকিয়ান আশা করেন, দুই দেশের সম্পর্ক সর্বদা সার্বভৌমত্ব আর সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতির ওপর ভিত্তি করে বজায় থাকবে।গত সোমবার কাতারের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ১৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। মধ্যপ্রাচ্যে এটাই সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৭ অক্টোবর: নামাজের সময়সূচি
২৭ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ইংরেজি, ১১ কার্তিক ১৪৩২ বাংলা, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকারনামাজের Read more

বিশ্বের মুসলিমদের উদ্দেশে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট
বিশ্বের মুসলিমদের উদ্দেশে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট

বিশ্বের মুসলিমদের উদ্দেশে ইরানের বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওই বার্তায় তিনি ইসরায়েলকে শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত Read more

তিশার ‘মুজিব’ সিনেমায় প্রসঙ্গে যা বললেন ফারুকী
তিশার ‘মুজিব’ সিনেমায় প্রসঙ্গে যা বললেন ফারুকী

'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমায় নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছিলেন, যেখানে তিনি শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় Read more

অধ্যক্ষ ছাড়াই চলছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
অধ্যক্ষ ছাড়াই চলছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রশাসনিক ও শ্রেণী কার্যক্রম চলছে অধ্যক্ষকে ছাড়াই। এর আগে সোমবার (১৪ জুলাই) Read more

পশ্চিমতীরে ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলল ইসরাইলি সেনারা
পশ্চিমতীরে ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলল ইসরাইলি সেনারা

অধিকৃত পশ্চিমতীর অবস্থিত ফিলিস্তিনি গ্রাম আল-মুগাইর থেকে প্রায় ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলেছে ইসরাইল। এর ফলে স্থানীয় বসিন্দাদের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন