কলম্বোর সিংহলি স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে সেই সিদ্ধান্ত তেমন ফলপ্রসূ হয়নি। প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনের শুরুতেও দেখা গেছে ব্যাটারদের আশা যাওয়ার মিছিল। আর এরই মধ্যে হানা দিয়েছে বৃষ্টি। সব মিলিয়ে কলম্বো টেস্টের প্রথম দিনটা এখন পর্যন্ত সুখকর হয়নি টাইগারদের। বুধবার (২৫ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে টস জয়ের আনন্দ বেশিক্ষণ টেকেনি। প্রথম ইনিংসে সাদমান হোসেনের সঙ্গে ওপেনিংয়ে আসেন এনামুল হক বিজয়। বে গত ম্যাচের প্রথম ইনিংসের মতো এবারো ১০ বলে কোনো রান না করেই তিনি ফেরেন সাজঘরে। দুইবার জীবন পেয়েও তিনি খুলতে পারেননি রানের খাতা।এরপর উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন মুমিনুল হক। তবে চেষ্টা একপ্রকার ব্যর্থ হয়। দলীয় ৫ রানে প্রথম উইকেট হারানোর পর ৪৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।এরপর শান্তকে নিয়ে দলের হাল ধরে রাখেন সাদমান। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ২ উইকেট হারিয়ে টাইগাররা জড়ো করে ৭১ রান।মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে আবারও হতাশ করে টাইগার ব্যাটাররা। দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই সাফল্য পায় শ্রীলঙ্কা। ইনিংসের ২৮তম ওভারে বিশ্ব ফার্নান্ডোর শেষ বলে উইকেটকিপার কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফিরলেন নাজমুল। ৩১ বলে ৮ রান করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।এরপর বেশিক্ষণ টেকেননি হাফ সেঞ্চুরির পথে ছোটা সাদমানও। শান্ত আউট হওয়ার পরের ওভারেই ব্যক্তিগত ৪৬ রানে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর ৩৪তম ওভারে আসিতা ফার্নান্ডোর দ্বিতীয় বলের পর বৃষ্টি নামায় খেলা আপাতত বন্ধ। তার আগে পঞ্চম উইকেটে ২৬ বলে ১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন লিটন ও মুশফিক। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অপহরণ চক্রের মৃত্যুর ফাঁদ থেকে ৬ ভিকটিম উদ্ধার, আটক ৩
অপহরণ চক্রের মৃত্যুর ফাঁদ থেকে ৬ ভিকটিম উদ্ধার, আটক ৩

কক্সবাজারের টেকনাফে অপহরণ চক্রের সদস্যরা ফের বেপরোয়া হয়ে উঠেছে। পাশাপাশি উক্ত অপরাধীদের দমন করতে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা তাদের চলমান অভিযান Read more

মাছের প্রাচুর্যে সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা
মাছের প্রাচুর্যে সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা

সামুদ্রিক মাছের প্রজনন, উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে দেশের সমুদ্রসীমায় শুরু হয়েছে Read more

mr baron casino : méthodes de paiement rapides et sécurisées pour les joueurs français
mr baron casino : méthodes de paiement rapides et sécurisées pour les joueurs français

Guide complet du mr baron casino – Tout ce qu’il faut savoir Inscription et première prise en main Création du Read more

নৌবাহিনীর শক্তি বাড়াতে ফ্রান্স থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত
নৌবাহিনীর শক্তি বাড়াতে ফ্রান্স থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার আবহে সামরিক শক্তি বৃদ্ধির পথে হাঁটছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ফ্রান্স থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার Read more

এবার ভারতীয় কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল পাকিস্তান
এবার ভারতীয় কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল পাকিস্তান

নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার পাল্টা জবাবে এবার ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক ব্যক্তিকে বহিষ্কার করল Read more

৩৪ বছর পর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন, তফসিল ঘোষণা
৩৪ বছর পর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন, তফসিল ঘোষণা

দীর্ঘ ৩৪ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। আজ সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন