নীলফামারীতে অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের জ্ঞানদাশ কানইকাটা তেঁতুলতলা রেল ঘুমটিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চওড়া বড়গাছা আরজিদলুয়া এলাকার কাল্টু রায়ের ছেলে সন্তোষ রায় (৪০) এবং সেন্টু রায়ের ছেলে ভবেস রায় (২৮)। তারা দুজনেই একে-অপরের কাকাতো ভাই। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ‘সকালে মোটরসাইকেলযোগে দুই ভাই মিলে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এখানে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। রেলঘুমটিটির দুই পাশে বাজার বসার কারণে রেললাইন পার হওয়ার সময় স্পষ্ট দেখা যায় না। এমন পরিস্থিতিতে চিলাহাটি থেকে ছেড়ে আসা ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি দ্রুতগতিতে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান।’ নিহত সন্তোষ রায়ের বড় ভাই শিবু রায় বলেন, ‘আমার কাকাতো ভাইয়ের সঙ্গে সন্তোষ কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল। এরপর এখানে এসে কী ঘটলো, কিছুই বুঝে উঠতে পারছি না। ওরা যে মোটরসাইকেলটিতে ছিল, সেটির ইঞ্জিন ট্রেনের সাথে আটকে গিয়ে প্রায় নীলফামারী স্টেশন পর্যন্ত চলে যায়।’ বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার পরিদর্শক (ওসি) মাহমুদ উন নবী বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ এদিকে অরক্ষিত রেলগেটই এই দুর্ঘটনার মূল কারণ বলে দাবি করেছেন স্থানীয়রা। তারা দাবি জানান, ‘জ্ঞানদাস কানাইকাটা এলাকার এই রেলঘুমটিতে কোনো গেটম্যান নেই, নেই কোনো সিগন্যাল ব্যবস্থা। ফলে পথচারী ও যানবাহন চালকেরা ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হন। রেললাইনের দুই পাশে বাজার বসার কারণে লাইন স্পষ্ট দেখা যায় না। ফলে ট্রেন আসছে কি না, তা বুঝে ওঠা কঠিন। এই রেলগেটে জরুরি ভিত্তিতে গেটম্যান নিয়োগ এবং ট্রেন আসার আগেই সতর্কবার্তা দেওয়ার মতো ব্যবস্থা না থাকলে দুর্ঘটনা আরও বাড়বে।’ একজন স্থানীয় ব্যবসায়ী মুজাম্মেল হক বলেন, ‘এই রেলঘুমটিতে প্রায়ই বড় দুর্ঘটনার আশঙ্কা করি। আমরা বহুবার গেটম্যান নিয়োগ ও সিগন্যাল ব্যবস্থা বসানোর দাবি জানিয়েছি, কিন্তু কেউ শোনে না। আজ দুজন তরতাজা প্রাণ ঝরে গেল, কাল হয়তো আরও কেউ যাবে। তাই এখানে যত দ্রুত সম্ভব জরুরি ভিত্তিতে গেটম্যান নিয়োগ দেওয়া।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১৪ লাখ টাকা
বিরামপুরে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১৪ লাখ টাকা

দিনাজপুরের বিরামপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৪ জানুয়ারি) সকাল Read more

ভূঞাপুরে ৫০ বছর পুরনো খাল পুনরুদ্ধার: নাগরিকদের মুখে হাসি
ভূঞাপুরে ৫০ বছর পুরনো খাল পুনরুদ্ধার: নাগরিকদের মুখে হাসি

টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের হারিয়ে যাওয়া ৫০ বছর পুরনো একটি খাল অবশেষে পুনরুদ্ধার করা হয়েছে। পৌর প্রশাসকের দৃঢ় হস্তক্ষেপে এই Read more

বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ: ধর্ম উপদেষ্টা
বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ: ধর্ম উপদেষ্টা

বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে সরকার ১৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ Read more

শার্শার মাটিপুকুরের ২ কিমি রাস্তা এখনো কাঁচা, উন্নয়ন যেন স্বপ্ন
শার্শার মাটিপুকুরের ২ কিমি রাস্তা এখনো কাঁচা, উন্নয়ন যেন স্বপ্ন

পা ফেললেই কাঁদায় আটকে যায় জুতা। অনেক সময় জামা-কাপড় ভিজে নষ্ট হয়ে যায়। যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রামের Read more

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়লো এক মাস
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়লো এক মাস

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়লো। কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে সোমবার (১১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ Read more

গোলাপগঞ্জের পাঁচ আ.লীগ নেতা কারাগারে
গোলাপগঞ্জের পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৫ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ৫ জন নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন