দক্ষিণ আফ্রিকার কেপটাউনের বেলভিল এলাকার ১৪ বছর বয়সী কিশোর রেনিয়ার ভ্যান রেন্সবার্গ বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেট আম্পায়ার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়ে ইতিহাস গড়েছে।ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি দারুণ আগ্রহী রেনিয়ার খেলোয়াড় না হয়ে বেছে নেয় আম্পায়ারিংয়ের পথ। প্রশিক্ষণ গ্রহণ ও স্থানীয় ম্যাচে ধারাবাহিকভাবে আম্পায়ারিংয়ের মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণ করে সে। মাত্র ১৪ বছর বয়সে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সত্যিই একটি বিরল কীর্তি।রেনিয়ারের এই অসাধারণ অর্জনে শুধু দক্ষিণ আফ্রিকাই নয়, সারা ক্রিকেটবিশ্ব তার প্রশংসায় মুখর। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে সে আন্তর্জাতিক ক্রিকেটেও আম্পায়ার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।এই অর্জনের পর রেনিয়ার বলেন, ‘আমি শুধু স্বপ্ন দেখেছি এবং কঠোর পরিশ্রম করেছি। আজ সেই স্বপ্ন বাস্তব হয়ে ধরা দিয়েছে। এটা আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত।’স্থানীয় ক্রীড়া সংগঠন ও তার পরিবারও এই কৃতিত্বে ভীষণ গর্বিত। তারা আশা করছেন, রেনিয়ারের এই রেকর্ড নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে খেলাধুলার বিভিন্ন দিক নিয়ে আগ্রহী হতে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে যা বলা হয়েছে
বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে যা বলা হয়েছে

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তাজনিত কারণে বাদ দেওয়ার ঘটনার পর ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে নতুন করে Read more

লালপুরে সাইবার অপরাধীদের বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ১২
লালপুরে সাইবার অপরাধীদের বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ১২

নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া ও দূরদুরিয়া ইউনিয়নে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইবার অপরাধীদের বিরুদ্ধে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা Read more

ভৈরবে ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত
ভৈরবে ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের পিছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার(৬ নভেম্বর) দিবাগত রাত ২টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে Read more

বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলা, বর-কনেসহ আহত ১০
বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলা, বর-কনেসহ আহত ১০

চট্টগ্রামের বাঁশখালীতে দাওয়াত না পেয়ে বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।বুধবার (৬ আগস্ট) Read more

ভৈরবে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২৫
ভৈরবে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২৫

কিশোরগঞ্জের ভৈরব ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে বাড়ি-ঘর ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছে। খবর Read more

লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ
লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন