২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরীর সই করা ওই স্মারকে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে ২০২৪ সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে। এই শিক্ষার্থীরাই ২০২৬ সালের মে-জুনে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশ নেবে। এ পরীক্ষাগুলো পূর্ণ সময় ও পূর্ণ নম্বর ভিত্তিক এবং এনসিটিবির প্রণীত সম্পূর্ণ সিলেবাসে নেওয়া হবে।এ বিষয়টি সংশ্লিষ্ট সব শিক্ষা বোর্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানকে জানানো হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় প্রস্তুতি নিতেও নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের দায়িত্বশীলদের কাছেও পাঠানো হয়েছে।মূলত, করোনা মহামারির পর কয়েক বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হলেও এখন থেকে ফের পূর্ণাঙ্গ পাঠ্যক্রমে মূল্যায়নের ধারায় ফিরছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার মানোন্নয়ন ও পাঠ্যবিষয়ের গভীরতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মনোনয়ন দেবে জাতীয় পার্টি, নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনায়
মনোনয়ন দেবে জাতীয় পার্টি, নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি (জাপা) মনোনয়ন দেবে বলে জানিয়েছে দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তবে Read more

নাইক্ষ্যংছড়িতে ঝর্না দেখতে গিয়ে পর্যটক নিখোঁজ
নাইক্ষ্যংছড়িতে ঝর্না দেখতে গিয়ে পর্যটক নিখোঁজ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে ঝরনা দেখতে গিয়ে পাহাড়ি ঢলের পানিতে হঠাৎ তলিয়ে গিয়ে মেহরাব হোসাইন (১৯) নামের এক যুবক Read more

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১২
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১২

ইউক্রেনে এযাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলায় চালিয়েছে রুশ সেনাবাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ১২ জন এবং আহত হয়েছেন আরও ৬০ Read more

২১ আগস্ট: নামাজের সময়সূচি
২১ আগস্ট: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া Read more

মালদ্বীপকে ঋণ সহায়তার মেয়াদ বাড়াল ভারত
মালদ্বীপকে ঋণ সহায়তার মেয়াদ বাড়াল ভারত

কেন্দ্রীয় ব্যাংকের ট্রেজারি বিলের আওতায় দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপকে আরও ৫ কোটি ডলার ঋণসহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী এক Read more

নেত্রকোনায় স্টিয়ারিং কমিটির নবম সভা
নেত্রকোনায় স্টিয়ারিং কমিটির নবম সভা

নেত্রকোনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত স্টিয়ারিং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন