ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে যুক্তরাষ্ট্র সম্প্রতি যে হামলা চালিয়েছে, তাতে কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস হয়নি বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। সিএনএনের এক্সক্লুসিভ প্রতিবেদনে উঠে এসেছে, হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো অক্ষত রয়ে গেছে এবং কার্যক্রম মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে দেয়া সম্ভব হয়েছে।প্রতিবেদনে বলা হয়, এই প্রাথমিক মূল্যায়ন তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (DIA) এবং ইউএস সেন্ট্রাল কমান্ড। চারটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য সিএনএনকে নিশ্চিত করেছে।মূল্যায়ন অনুযায়ী, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদ এবং সেন্ট্রিফিউজের অধিকাংশই অক্ষত রয়েছে। যার মানে, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংসে সফল হয়নি, বরং শুধু সাময়িকভাবে পিছিয়েছে।ফোর্দো পারমাণবিক কেন্দ্রে বি-২ স্টিলথ বোমারু বিমান থেকে ৩০ হাজার পাউন্ডের বাঙ্কার-বাস্টার বোমা ছোড়া হয়। এটি ছিল হামলার সবচেয়ে কৌশলগত অংশ।এদিকে হোয়াইট হাউজের প্রেসসচিব ক্যারোলিন লিভিট এই মূল্যায়নকে ‘ভিত্তিহীন’ দাবি করে বলেন, ‘এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে অপমান করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে।’ এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, ইরানে পরিচালিত হামলায় তারা ‘অসাধারণ সাফল্য’ পেয়েছে।তবে বাস্তব মূল্যায়ন ও মাটির নিচে থাকা সুরক্ষিত স্থাপনার প্রেক্ষিতে দেখা যাচ্ছে, ট্রাম্প প্রশাসনের দাবি এবং গোয়েন্দা তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে।যে তিন গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে হামলা হয়েছে, সেগুলো হলো নাতাঞ্জ, ফর্দো ও ইস্পাহান। এগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু, যেগুলোর ওপর আগেও ইসরায়েল হামলা চালিয়েছিল।প্রসঙ্গত, ইরান-ইসরায়েল সংঘাত দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার পরপরই যুক্তরাষ্ট্র ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর রোববার (২২ জুন) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আমরা সফলভাবে ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলা চালিয়েছি। সবগুলো লক্ষ্যবস্তুতে পূর্ণ বোমা বর্ষণ করা হয়েছে এবং সব বিমান নিরাপদে ইরান ছেড়ে গেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক
চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক

কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় লম্বা অস্ত্রসহ মোহাম্মদ আলী হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।রবিবার (১১ জানুয়ারি) Read more

এক সপ্তাহের বেশি সূর্যের দেখা নেই, শীতে বিপর্যস্ত দিনাজপুর
এক সপ্তাহের বেশি সূর্যের দেখা নেই, শীতে বিপর্যস্ত দিনাজপুর

দিনাজপুরে টানা শীত ও ঘন কুয়াশার কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে সূর্যের দেখা মিলছে না। ভোর থেকে সকাল পর্যন্ত Read more

কালিয়াকৈরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫
কালিয়াকৈরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জন মাদক ব্যবসায়ী ও ছিনতাই মামলার আসামিকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা Read more

মানবিক করিডর নিয়ে কোনো ধরনের চুক্তি হয়নি: নিরাপত্তা উপদেষ্টা
মানবিক করিডর নিয়ে কোনো ধরনের চুক্তি হয়নি: নিরাপত্তা উপদেষ্টা

রাখাইন ইস্যুতে মানবিক করিডর নিয়ে কোনো আলোচনা হয়নি। এ নিয়ে বাংলাদেশ কোনও চুক্তি বা সমঝোতাও করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা Read more

ভারতের কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৪ পর্যটক নিহত
ভারতের কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৪ পর্যটক নিহত

ভারতের কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৪ পর্যটক নিহত হয়েছেন। একে সাম্প্রতিক সময়ে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত Read more

চট্টগ্রামে অবৈধ কোচিং সেন্টারের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে চসিক
চট্টগ্রামে অবৈধ কোচিং সেন্টারের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে চসিক

চট্টগ্রাম নগরের চকবাজারের গুলজার মোড়–শিক্ষাপাড়া খ্যাত এই এলাকায় প্রতিদিন ভিড় জমে হাজারো শিক্ষার্থীর। মেডিকেল ভর্তি, বিসিএস প্রস্তুতি কিংবা মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন