ময়মনসিংহের নান্দাইলে কালিয়াপাড়া বাজারে অবৈধভাবে গড়ে তোলা ২৫০ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এতে সরকারের প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৩ একর ৪৮ শতাংশ সম্পত্তি উদ্ধার হয়েছে।মঙ্গলবার (২৪ জুন) মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া বাজারে এই উচ্ছেদ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান।স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, কালিয়াপাড়া ২০০৩-০৪ সালে বাজারে উচ্ছেদ অভিযান চালানো হয়। পরে জায়গা আবার দখল করে অবৈধ দোকানপাট বসানো হয়। এই পরিপ্রেক্ষিতে কালিয়াপাড়া বাজার অধিকার রক্ষা আন্দোলন কমিটি অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রকৃত ব্যবসায়ীদের কাছে জমি লিজ দিতে আন্দোলন শুরু করে। কমিটি মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেয়।কমিটির নেতা আবুল কালাম সোহেল জানান, প্রশাসনের উচ্ছেদ করা জায়গা এখন প্রকৃত ব্যবসায়ীদের লিজ দিলে তাঁরা খুশি হবেন। এতে কেউ একাধিক ঘরের মালিক হতে পারবেন না।তবে উচ্ছেদ অভিযানে দোকান হারিয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছেন। আল আমিন নামের এক ব্যবসায়ী বলেন, ‘আমার বড় ভাই ৩ লাখ টাকা দিয়ে দোকান কিনেছিল। ম্যাজিস্ট্রেট এসে ভেঙে দিয়েছে। আমাদের তো সব শেষ। এখন তো ব্যবসা ছাড়া চলাফেরা খুবই কঠিন হয়ে যাবে।’এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান বলেন, ‘অবৈধভাবে গড়ে তোলা ২৫০টির অধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এতে সরকারি জায়গা দখলমুক্ত হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা ৫ কর্মদিবস কলম বিরতির পর কাজে ফিরেছেন রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা
টানা ৫ কর্মদিবস কলম বিরতির পর কাজে ফিরেছেন রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা

এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ করার প্রতিবাদে টানা ৫ কর্মদিবসে কলম-বিরতির পর, আজ থেকে স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের Read more

ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: আজহারুল ইসলাম
ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: আজহারুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ভারতে বসে দেশবিরোধী নানা অপকৌশলে লিপ্ত রয়েছেন শেখ Read more

ইগিমির বিপরীতে মাত্র ১ ভোট বেশি পেয়ে জিতলেন শিবিরের রুহুল
ইগিমির বিপরীতে মাত্র ১ ভোট বেশি পেয়ে জিতলেন শিবিরের রুহুল

টানা ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে নাট্য সম্পাদক পদে সম্প্রীতির ঐক্য প্যানেলের ইগিমি চাকমার বিপরীতে মাত্র এক ভোটে জিতেছেন Read more

টেকনাফে স্বামীর বেধড়ক পিটুনিতে গৃহবধূ মৃত্যু
টেকনাফে স্বামীর বেধড়ক পিটুনিতে গৃহবধূ মৃত্যু

কক্সবাজারের টেকনাফে যৌতুকের দাবীকৃত না দেওয়ার কারণে স্বামীর বেধড়ক নির্যাতনে এক গৃহবধূ হত্যা করার অভিযোগ উঠেছে।বুধবার (১৪ মে) সকালের দিকে Read more

বরিশালে অচল সিসি ক্যামেরা, সচল করতে নেই উদ্যোগ
বরিশালে অচল সিসি ক্যামেরা, সচল করতে নেই উদ্যোগ

নগরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে ২০১৫ সালে আড়াই কোটিরও বেশি টাকা ব্যয়ে বরিশাল সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন স্থানে এবং সড়কের Read more

আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। মাঠের খেলার বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে দুই দলের মধ্যকার নানা ঘটনা নিয়ে পরিস্থিতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন