নড়াইলের সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ ফনিভূষণ দাস (৫০) সাপের কামড়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ফনিভূষণ দাস বাড়ির পাশে চিত্রা নদীর শাখায় মাছ ধরতে গিয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ফনিভূষণ দাস চিত্রা নদীতে মাছ ধরতে গেলে তাকে সাপে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফনিভূষণের মৃত্যুতে তার পরিবারসহ গ্রাম পুলিশদের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, গ্রাম পুলিশ ফনিভূষণ দাস সাপের কামড়ে মারা গেছেন। বিষয়টি অবগত হয়েছি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে বিমান বিধ্বস্তে অন্তত ১৩৩ জন নিহত
ভারতে বিমান বিধ্বস্তে অন্তত ১৩৩ জন নিহত

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। Read more

আলুর দাম তলানিতে, লালপুরে ফেরি করে আলু বিক্রি
আলুর দাম তলানিতে, লালপুরে ফেরি করে আলু বিক্রি

নাটোরের লালপুরে আলু নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। মাইকিং ও ফেরি করে উপজেলার রাস্তায় রাস্তায় প্রতি ৫০ কেজির এক বস্তা আলু Read more

বিসিবি নির্বাচনের অংশ নেবেন তামিম
বিসিবি নির্বাচনের অংশ নেবেন তামিম

অক্টোবরে অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সম্প্রতি গুঞ্জন উঠেছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের Read more

ভৈরবে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
ভৈরবে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের ভৈরবের মৌটুপী গ্রামের সংঘর্ষে জেরে পাশ্ববর্তী ভবানীপুর গ্রামের দুপক্ষের সংঘর্ষে মিজান (৪১) নামের একজন নিহত ও চারজন আহত হয়েছেন। শুক্রবার Read more

ঈদের ছুটি শেষ, আজ থেকে কর্মচাঞ্চল্যে ফিরছে অফিস-আদালত
ঈদের ছুটি শেষ, আজ থেকে কর্মচাঞ্চল্যে ফিরছে অফিস-আদালত

ঈদুল ফিতরের সাত দিনের ছুটি শেষে আবারও স্বাভাবিক কর্মতৎপরতায় ফিরছে দেশ।আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে একযোগে খুলেছে সরকারি, আধা সরকারি, Read more

এক যুগ ধরে সংযোগ সড়ক বিহীন কমিউনিটি ক্লিনিক, ব্যাহত চিকিৎসা সেবা
এক যুগ ধরে সংযোগ সড়ক বিহীন কমিউনিটি ক্লিনিক, ব্যাহত চিকিৎসা সেবা

চারপাশে শষ্য খেত, তার মাঝখানে কমিউনিটি ক্লিনিক। নির্মাণের পর থেকেই নেই কোন সংযোগ সড়ক। এমনি চিত্র দেখা গিয়েছে জামালপুরের সরিষাবাড়ী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন