টাঙ্গাইলের ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের প্রায় ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মনোয়ারুল ইসলাম মনোর বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূঞাপুর থানায় মৌখিক অভিযোগ করেছে মসজিদ কমিটি। অভিযোগ প্রকাশ্যে আসার পর উপজেলাজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযুক্ত অধ্যাপক মনোয়ারুল ইসলাম মনো ফলদা শেহাব উদ্দীন কলেজের সাবেক সহকারী অধ্যাপক।মসজিদ কমিটির অভিযোগ, দীর্ঘদিন ধরে আয়-ব্যয়ের হিসাব না দেওয়া এবং একাধিকবার অনুরোধ সত্ত্বেও সাধারণ সভা না ডাকায় সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে চাপের মুখে আয়-ব্যয়ের হিসাব দিলে প্রায় ৩৪ লাখ টাকার গড়মিল ধরা পড়ে। এমনকি ব্যাংক হিসাবেও উক্ত অর্থের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ৪ বছর আগে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদকে সভাপতি এবং অধ্যাপক মনোয়ারুল ইসলাম মনোকে সাধারণ সম্পাদক করে মসজিদ কমিটি গঠন করা হয়। গত ৫ আগস্ট সরকার পতনের পর মাসুদুল হক মাসুদ আত্মগোপনে চলে গেলে সহ-সভাপতি নুরুজ্জামান চকদার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।এরপর থেকেই মসজিদ কমিটি মসজিদের আয়-ব্যয়ের হিসাবের জন্য সম্পাদক মনোকে একাধিকবার মিটিং ডাকার কথা বললেও তিনি মিটিং ডাকতে গড়িমসি করেন। পরে কমিটির সদস্যদের চাপে বাধ্য হন মিটিং ডাকতে। সেখানে উপস্থাপিত হিসাবপত্রে ৩৪ লাখ টাকার হিসাবে গড়মিল খুঁজে পাওয়া যায়। অভিযুক্ত মনো ব্যাংক হিসাবেও এ টাকার কোনো প্রমাণ দেখাতে পারেননি।পরে অর্থ আত্মসাতের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানায় মৌখিকভাবে অভিযোগ দেয় মসজিদ কমিটি।এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মনোয়ারুল ইসলাম মনো বলেন, ‘মসজিদ কমিটির সভাপতি আত্মগোপনে থাকায় সব দায় আমার ওপর চাপানো হচ্ছে। তারপরও অডিট কমিটি যে সিদ্ধান্ত দেবে, তা আমি মেনে নেব।’ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ‘এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি, মসজিদ কমিটি মৌখিক অভিযোগ করেছে।’ভারপ্রাপ্ত সভাপতি নুরুজ্জামান চকদার বলেন, ‘সম্পাদক মনোয়ার ইসলাম মনো ভুয়া বিল ভাউচার ও নয়ছয় করে মসজিদের টাকা আত্মসাত করেছে, কোনো হিসাব দেননি। এ বিষয়ে নতুন করে পাঁচ সদস্যের অডিট কমিটি করা হয়েছে। অডিটে ৩৪ লাখ টাকার বেশি গড়মিলের সত্যতা পাওয়া যায়।’জানতে চাইলে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, তবে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আরব আমিরাতের বিপক্ষে হারল ওমান
আরব আমিরাতের বিপক্ষে হারল ওমান

ওমানকে ৪২ রানে পরাজিত করল সংযুক্ত আরব আমিরাত। আগে ব্যাট করে আরব আমিরাত সংগ্রহ করে ১৭২ রান। জবাবে ওমান অলআউট Read more

রাজবাড়ীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজবাড়ীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ীর কালুখালিতে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (৩০ মে) দুপুরে উপজেলার চাঁদপুর ব্রিজ এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ Read more

গণমাধ্যমসহ পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করলো ভারত
গণমাধ্যমসহ পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করলো ভারত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে উস্কানিমূলক ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে Read more

বোলজানোতে কোচ কোম্পানির কর্মীদের উৎসবমুখর মিলনমেলা
বোলজানোতে কোচ কোম্পানির কর্মীদের উৎসবমুখর মিলনমেলা

ইতালিতে তাজা হিমায়িত খাদ্যপণ্যের জন্য পরিচিত কোচ (Koch) কোম্পানির কয়েক শতাধিক কর্মীর অংশগ্রহণে মিলনমেলা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১২ ডিসেম্বর) Read more

ভাঙ্গুড়ায় আকস্মিক বন্যায় ডুবে গেছে কৃষকের পাকা ধান
ভাঙ্গুড়ায় আকস্মিক বন্যায় ডুবে গেছে কৃষকের পাকা ধান

চলনবিল অধ্যুষিত পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বিলের নিচু জমির কাঁচা-পাকা ধান আগাম বন্যার পানিতে তলিয়ে গেছে। উপজেলার খানমরিচ ও দিলপাশার ইউনিয়নের Read more

ঢাবি থেকে ককটেল উদ্ধারের ঘটনায় ছাত্রদলের বিক্ষোভ
ঢাবি থেকে ককটেল উদ্ধারের ঘটনায় ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও নিরাপত্তাহীনতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিরাপদ ক্যাম্পাসের দাবি বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন