ডেমরা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় এক হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেল। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত মঙ্গলবার (২৪ জুন)  এ জামিন মঞ্জুর করেন। এর আগে নোবেলের বিরুদ্ধে ইডেন কলেজের এক ছাত্রী ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ভুক্তভোগী তরুণীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন নোবেল। মামলার পর গত ২০ মে তাকে গ্রেপ্তার করে পুলিশ, এবং সেদিনই তাকে কারাগারে পাঠানো হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, গত ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে নোবেল ও মামলার বাদী ইসরাত জাহান প্রিয়ার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় উভয় পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাক্ষীরা—নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান এবং মো. সাদেক উল্লাহ ভূঁইয়া। জানা গেছে, এই বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় ১০ লাখ টাকা।মঙ্গলবার জামিন শুনানিতে আদালতে জানানো হয়, দুই পক্ষের মধ্যে আপোষ মীমাংসা হয়েছে এবং বাদীর আর কোনো অভিযোগ নেই। বিচারক বাদীর কাছে সরাসরি জিজ্ঞেস করলে তিনি বলেন, “না স্যার, আমার কোনো আপত্তি নেই।” এরপর বিচারক এক হাজার টাকা বন্ডে নোবেলের জামিন মঞ্জুর করেন।প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার গানের শো সা রে গা মা পা’য় অংশ নিয়ে সবার নজরে আসেন নোবেল। তার গান দর্শকের মনে স্থান করে নেয়। পরে তার বেশ কিছু গান জনপ্রিয়তা পায়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই তাকে ঘিরে আলোচনা-সমালোচনা ছিল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে আ. লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে আ. লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার Read more

ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ

রাজধানীর শাহবাগে ফুলের দোকানে লাগা আগুনের ঘটনাস্থলে ঝুলন্ত অবস্থায় লুজ বৈদ্যুতিক সংযোগ এবং বেলুন ফোলানোর হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার পেয়েছে ফায়ার Read more

মামলা দিয়ে নিরীহ লোককে হয়রানি করা যাবে না: আইজিপি
মামলা দিয়ে নিরীহ লোককে হয়রানি করা যাবে না: আইজিপি

মামলা দিয়ে নিরীহ লোককে হয়রানি করা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর বেইলি Read more

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় ইবিতে বিক্ষোভ
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় ইবিতে  বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে  Read more

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

৪৮টি ক্লাবের আপত্তির মুখে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের ভোট গ্রহণ। রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টায় শুরু হয়ে ভোটগ্রহণ Read more

সুন্দরগঞ্জে বিএনপির দু’গ্রুপের উত্তেজনা, ১৪৪ ধারা জারি
সুন্দরগঞ্জে বিএনপির দু’গ্রুপের উত্তেজনা, ১৪৪ ধারা জারি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনার জেরে সুন্দরগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন