ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরানের সঙ্গে বৈঠক চেয়ে চিঠি পাঠিয়েছে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)। মঙ্গলবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রসি। এক্স পোস্টে তিনি বলেন, “ইরান যদি আইএইএ’র সঙ্গে সহযোগিতা ফের শুরু করে, তাহলে তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে যে বিতর্ক চলছে— তার সমাধান কূটনৈতিক পন্থায় করা সম্ভব হবে।”সোমবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েলে যুদ্ধবিরতি ঘোষণা করার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার এক্সে এই বার্তা পোস্ট করেন গ্রসি।আইএইএ-এর শীর্ষ নির্বাহীর চিঠি নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি সৈয়দ আরাগচি; তবে ইরান বরাবরই দাবি করে আসছে যে, তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই।প্রসঙ্গত, ১৯৭০ সালে আইইএ’র সঙ্গে এনপিটি চুক্তি করেছিল ইরান। সে সময় অবশ্য বর্তমান ইসলাপন্থি শাসকগোষ্ঠী শাসনক্ষমতায় ছিল না। ইরানের সর্বশেষ রাজা বা শাহ রেজা পাহালভী তখন ইরানের রাষ্ট্র ও সরকারপ্রধান ছিলেন।আইএইএ-এর সঙ্গে এএনপিটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল যে দেশটি কখনও পরমাণু অস্ত্র তৈরি বিষয়ক প্রকল্প গ্রহণ করবে না এবং আইএইএ-কে সহযোগিতা করবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পবিত্র আশুরা আজ
পবিত্র আশুরা আজ

আজ ১০ই মহররম। পবিত্র আশুরা। বিশ্ব জুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এক দিন। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের Read more

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক: পোশাকসহ বাংলাদেশের রফতানিতে কী প্রভাব পড়বে?
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক: পোশাকসহ বাংলাদেশের রফতানিতে কী প্রভাব পড়বে?

তিন দফা আলোচনার পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৩৭ শতাংশ থেকে কমে হয়েছে ২০ শতাংশ। এ হ্রাসের Read more

বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সব ধরনের দলীয় রাজনৈতিক কার্যক্রম Read more

কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা
কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা

চার দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়ে দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি দোহায় অনুষ্ঠাতব্য ‘আর্থনা Read more

চূড়ান্ত হলো যুব বিশ্বকাপের ১৬ দল, বাংলাদেশসহ রয়েছে আরও যারা
চূড়ান্ত হলো যুব বিশ্বকাপের ১৬ দল, বাংলাদেশসহ রয়েছে আরও যারা

প্রতি দুই বছর পরপর আয়োজন করা হয় আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালেও বসতে চলেছে এই বয়সভিত্তিক প্রতিযোগিতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন