শেরপুরের নালিতাবাড়ীতে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৯৮৮টি ভারতীয় শাড়ি ও একটি পাওয়ার টিলার জব্দ করেছে।ময়মনসিংহ ৩৯ বিজিবির রামচন্দ্রকুড়া বিওপির টহলরত সদস্যরা সোমবার রাত দশটার দিকে রামচন্দ্রকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী মায়াঘাসি এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চোরাকারবারীরা পাওয়ার টিলার দিয়ে তৈরি মিনি লড়িতে করে অভিনব কৌশলে ভারতীয় পণ্য পাচার করছে। এরপর ওই এলাকায় টহল জোরদার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা শাড়ি ও পাওয়ার টিলার ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করে।ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. মেহদী হাসান (পিপিএম) জানান, বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনার বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু
নেত্রকোনার বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বিদ্যুতের বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাজেদা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) রাত Read more

পিআর না হলে জামায়াত নির্বাচন বর্জন করবে, এমন কোনো আশঙ্কা নেই: দুদু
পিআর না হলে জামায়াত নির্বাচন বর্জন করবে, এমন কোনো আশঙ্কা নেই: দুদু

পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে আন্দোলন চললেও জামায়াত নির্বাচনে অংশগ্রহণে সবদিক থেকে এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান Read more

ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যু
ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত হওয়ার অভিযোগ উঠেছে।সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে Read more

আন্তর্জাতিক কফি দিবস আজ
আন্তর্জাতিক কফি দিবস আজ

দিনের শুরু হোক বা আড্ডা বা আলাপ আলোচনা, কফি কেবল এক কাপ পানীয় নয়। বরং এটি আমাদের ভোরের ঘুম ভাঙানোর Read more

নির্মাণাধীন ভবনের স্ল্যাব ভেঙে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন ভবনের স্ল্যাব ভেঙে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন একটি ভবনের ফটকের স্ল্যাব ভেঙে পড়ে রইছ উদ্দিন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ Read more

বেসরকারি হাসপাতালে না যাওয়ায় রোগীকে লাথি মারার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
বেসরকারি হাসপাতালে না যাওয়ায় রোগীকে লাথি মারার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে অস্বীকৃতি জানানোয় রোগীকে লাথি মেরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন