ইরানের পরে এবার গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরাইলের বিরোধীদলীয় নেতারা।মধ্য-বাম ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান সরকারকে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘ইরান যুদ্ধবিরতি অনুসরণ করুন।’গোলান এক্সে একটি পোস্টে লিখেন, ‘এই যুদ্ধ শেষ করার এখনই সময়। সমস্ত জিম্মিদের ফিরিয়ে দিন, গাজায় যুদ্ধ শেষ করুন এবং ইসরাইলকে দুর্বল, বিভক্ত এবং ঝুঁকিপূর্ণ করার হুমকি দেয় এমন অভ্যুত্থান চিরতরে বন্ধ করুন।’  বিরোধী নেতা ইয়ার লাপিদও একই রকম আহ্বান জানিয়েছেন। তিনি টাইমস অব ইসরাইলকে জানান, ‘এখন গাজায় (যুদ্ধ) শেষ করার সময়। জিম্মিদের ফিরিয়ে দিন, যুদ্ধ শেষ করুন। ইসরাইলে পুনর্নির্মাণ শুরু করা দরকার।’এর আগে মঙ্গলবার সকালে ইরান-ইসরাইলের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগে ইসরাইলে বেশ কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদীকে গুলিবিদ্ধের ঘটনায় বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি
হাদীকে গুলিবিদ্ধের ঘটনায় বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার ঘটনার পর সীমান্ত Read more

যশোরে সড়ক যেন মরণফাঁদ
যশোরে সড়ক যেন মরণফাঁদ

পিচের ঢালাই উঠে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দের। দিনদিন এসব খানাখন্দ বড় বড় গর্তে পরিণত হয়েছে। বৃষ্টি হলে এসব Read more

লোহাগড়ায় পূর্ব শত্রুতার জের হত্যা, গ্রেফতার ১
লোহাগড়ায় পূর্ব শত্রুতার জের হত্যা, গ্রেফতার ১

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের সালমান খন্দকার (২৪) হত্যার ঘটনার মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যাক্তির নাম মসিয়ার Read more

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় যা বললেন ইমরান
ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় যা বললেন ইমরান

ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা ভয়াবহ সংঘাতে রূপ নিয়েছে। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় চালানো ‘অপারেশন সিঁদুর’ Read more

রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত চট্টগ্রামের গার্মেন্টস, গ্রেপ্তার ৩
রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত চট্টগ্রামের গার্মেন্টস, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) Read more

পাথরঘাটায় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে চালকের লাশ উদ্ধার
পাথরঘাটায় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে চালকের লাশ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় ব্যাটারি চালিত বিভাটেকসহ চালক রিয়াজ (৩৫) নিখোঁজ হওয়ার একদিন পর ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে। রিয়াজ পাথরঘাটা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন