কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। সোমবার (২৩ জুন) রাতে কাতারে  ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হামলা চালানোর কিছুক্ষণ পরই নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় কুয়েত সরকার। এর আগে সংযুক্ত আরব আমিরাত ও কাতার নিজেদের আকাশসীমাও বন্ধের ঘোষণা দেয়। প্রসঙ্গত, সোমবার রাতে কাতারের দোহার আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। সেখানে মার্কিনিদের যুদ্ধবিমান রাখা হয়।বার্তাসংস্থা এপি জানিয়েছে, বোমার সমান মিসাইল ছুড়ে ইরান মূলত উত্তেজনা কমানোর বার্তা দিয়েছে। তারা ইঙ্গিত দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি থামে তাহলে তারাও থেমে যাবে।এদিকে কাতার জানিয়েছে, ইরানের মিসাইল হামলায় তাদের এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।ইরানের নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, মার্কিন এ ঘাঁটি আবাসিক এলাকা থেকে দূরে হওয়ায় এটি লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। দেশটি বলেছে, এ হামলা ভ্রাতৃপ্রতিম কাতারের বিপক্ষে নয় এবং দেশটির সঙ্গে যে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেটি অক্ষুন্ন রাখতে বদ্ধপরিকর তারা।ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, কাতারের আল উদেইদ ঘাঁটিতে ১০টি মিসাইল ছুড়েছে ইরান।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শার মাটিপুকুরের ২ কিমি রাস্তা এখনো কাঁচা, উন্নয়ন যেন স্বপ্ন
শার্শার মাটিপুকুরের ২ কিমি রাস্তা এখনো কাঁচা, উন্নয়ন যেন স্বপ্ন

পা ফেললেই কাঁদায় আটকে যায় জুতা। অনেক সময় জামা-কাপড় ভিজে নষ্ট হয়ে যায়। যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রামের Read more

বিজয়নগরে মাদকসহ যুবক গ্রেফতার
বিজয়নগরে মাদকসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭৪ বোতল মাদকদ্রব্য ও মাদক বিক্রির ৪০ হাজার নগদ টাকাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃত যুবক সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া Read more

ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের
ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের

ইয়েমেন থেকে ইসরাইলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালোনো হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) খোদ ইসরাইলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইয়েমেনি Read more

নেতানিয়াহুর ছবিতে পেটানোর খবর ইসরাইলের গণমাধ্যমে
নেতানিয়াহুর ছবিতে পেটানোর খবর ইসরাইলের গণমাধ্যমে

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় শনিবার ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। এ খবর প্রকাশিত হয়েছে ইসরাইলের গণমাধ্যম Read more

উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির সম্পর্ক নেই: নাহিদ
উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির সম্পর্ক নেই: নাহিদ

অন্তর্বর্তী সরকারে যে ২ ছাত্র উপদেষ্টা (আসিফ মাহমুদ ও মাহফুজ আলম) রয়েছেন, তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। তারা যদি Read more

জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে: হাসনাত আব্দুল্লাহ
জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অনেক বলে আমরা নির্বাচন পেছাতে চাই। এটা ঠিক না। আমরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন