কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রিজভী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন মোটরসাইকেল আরোহি।সোমবার (২৩ জুন) রাত ৮ টার দিকে উপজেলার নারান্দি বাজারে এই ঘটনা ঘটে। নিহত রিজভী পাটুয়াভাঙ্গা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের মকুল মিয়ার ছেলে। সে পাকুন্দিয়া বাজারে কাপড়ের ব্যবসা করতেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি গাছ বোঝাই টমটমটি পুলেরঘাট যাওয়ার পথে ও মোটরসাইকেলটি নারান্দি বাজারে আসার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিজভীকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন মোটরসাইকেল আরোহি। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মোবারক হোসেন খান বিষয়টি  নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। ঘটনার পর পরেই টমটম চালক পালিয়ে যায়। এ ব্যাপারে মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শনিবার ভোরে দেশে ফিরবেন শহিদুল আলম
শনিবার ভোরে দেশে ফিরবেন শহিদুল আলম

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। আগামীকাল (শনিবার) ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় Read more

কিশোর গ্যাং এর দৌরাত্ম্য! স্কুলছাত্র নির্যাতনের ভিডিও ভাইরাল!
কিশোর গ্যাং এর দৌরাত্ম্য!  স্কুলছাত্র নির্যাতনের ভিডিও ভাইরাল!

বগুড়ার শেরপুরে ভীমজানি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপর চারজন শিক্ষার্থী মিলে মারধরের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে Read more

বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে গণধর্ষণ, দুইজনের যাবজ্জীবন
বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে গণধর্ষণ, দুইজনের যাবজ্জীবন

নওগাঁর পোরশা উপজেলায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে Read more

‘কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, আপনাদের সংসারও করতে হবে’
‘কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, আপনাদের সংসারও করতে হবে’

এবার বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যখন অনিশ্চয়তা Read more

ময়মনসিংহে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, অর্ধশতাধিক আহত
ময়মনসিংহে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, অর্ধশতাধিক আহত

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির ধানের শীষ প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ও মনোনয়ন বঞ্চিত নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গ্রুপের মধ্যে Read more

মোগো যাওয়ার যায়গা নাই, বিচার না পাইলে মইরা যামু: বিধবা আরেফা বেগমের আর্তনাদ
মোগো যাওয়ার যায়গা নাই, বিচার না পাইলে মইরা যামু: বিধবা আরেফা বেগমের আর্তনাদ

মোগো যাওয়ার যায়গা নাই, বিচার না পাইলে মোরা মইরা যামু, ওরা মোর পোলাডারে মামলা দিয়া বাড়ি থেইকা খেদাইছে এভাবে আক্ষেপ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন