ইউক্রেনের রাজধানী কিয়েভ ও তার আশেপাশে রাশিয়ার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং বহ মানুষ আহত হয়েছেন। হামলার ফলে আবাসিক এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এছাড়া মেট্রো স্টেশনের বোমা আশ্রয়কেন্দ্রের প্রবেশপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (২৩জুন) এ তথ্য জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।কিয়েভের ব্যস্ত শেভচেনকিভস্কি জেলায় কমপক্ষে ছয়জন নিহত হন এ হামলায়। এই স্থানের একটি আবাসিক বহুতল ভবনের পুরো অংশ ধ্বংস হয়ে গেছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান টিমুর তাকাচেনকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বিষয়টি নিশ্চিত করেছেন। হামলায় চার শিশুসহ ২৫ জন আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।এছাড়া ইউক্রেনের রাজধানীকে ঘিরে বিস্তৃত কিয়েভ অঞ্চলে ৬৮ বছর বয়সী একজন মহিলা নিহত এবং কমপক্ষে আটজন আহত হন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন, রাতের হামলায় শহরের ১০টি জেলার মধ্যে ছয়টিতে ক্ষয়ক্ষতি কারণে  মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে।ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা চারটি ইউক্রেনীয় অঞ্চলে হামলায় রাশিয়ার ৩৫২টি ড্রোনের মধ্যে ৩৩৯টি এবং ১৬টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৫টি ভূপাতিত করেছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি ব্রিটেন সফরের সময় দেশের প্রতিরক্ষা এবং রাশিয়ার ওপর এই ধরনের হামলা বন্ধ করার জন্য আলোচনা করবেন।২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া যুদ্ধের অবসানের আলোচনার মধ্যেই সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভ এবং অন্যান্য ইউক্রেনীয় শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে মস্কো। এর কারণ হিসেবে যুদ্ধের অবসানের জন্য আলোচনা খুব একটা ফলপ্রসূ হয়নি বলেই মনে করা হচ্ছে।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদিবাসী সংস্কার কমিশন গঠনের দাবি
আদিবাসী সংস্কার কমিশন গঠনের দাবি

আদিবাসী সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। রোববার (১০ আগস্ট) রাজধানীর সিরডাপে আদিবাসী জাতিগোষ্ঠীর ‘ভূমি, বন ও মানবাধিকার Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ১২
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ১২

ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় এই হামলার পর আহতদের Read more

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

চিকিৎসাশাস্ত্রে বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে ২০২৫ সালের নোবেল পুরস্কারের যাত্রা শুরু হলো। চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর Read more

সিংড়ায় ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন
সিংড়ায় ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন

নাটোর জেলার সিংড়া, গুরুদাসপুর ও নলডাঙ্গা উপজেলার আওতাধীন ভূমি অফিসসমূহে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Read more

বৃষ্টিতে রাজধানীর বাতাস আজ ‘সহনীয়’
বৃষ্টিতে রাজধানীর বাতাস আজ ‘সহনীয়’

বৃষ্টির কারণে রাজধানী ঢাকার বাতাসের মানের বেশ উন্নতি হয়েছে। বিশ্বে বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ২৫তম।সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক Read more

রাস্তা সংস্কারে অনিয়ম, সরিষাবাড়ীতে বিক্ষোভে ফুঁসে উঠলো এলাকাবাসী
রাস্তা সংস্কারে অনিয়ম, সরিষাবাড়ীতে বিক্ষোভে ফুঁসে উঠলো এলাকাবাসী

জামালপুরের সরিষাবাড়ীতে প্রায় ৩ কি.মি. কাঁচা রাস্তার মধ্যে অর্ধেক রাস্তায় মাটি কেটে পুরো বিল উত্তোলনের অভিযোগ ও বাকী রাস্তা সংস্কারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন