নড়াইলের লোহাগড়া উপজেলার একটি বিল থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছেন পুলিশ। সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলায় দিঘলিয়া ইউনিয়ন মৌজার কোলা এলাকায় বিলের মধ্যে তিল খেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের বিলে তিল কাটতে যান লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের সাখাওত হোসেন নামে এক ব্যক্তি। এ সময় তিনি জমির বিভিন্ন স্থানে মানুষের হাড় ও মাথার খুলি কঙ্কাল বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। পরে লোহাগড়া পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ কঙ্কালটি উদ্ধার করে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই কঙ্কালটি নারী নাকি পুরুষ এবং এর পরিচয় জানা যায়নি।এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি মানুষের শরীরের বিভিন্ন অংশের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর কঙ্কাল। আমরা সকল থানায় মেসেজ পাঠিয়েছি। এটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লেবাননের অন্তত ছয়টি গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলি বাহিনীর
লেবাননের অন্তত ছয়টি গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলি বাহিনীর

লেবাননের বেকা উপত্যকা অঞ্চলের অন্তত ছয়টি গ্রামের বাসিন্দাদের দ্রুত গ্রামগুলো খালি করে দিতে নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।গ্রামগুলো হলো- বেকা Read more

ভারতে বাস-লরির সংঘর্ষ, অগুনে পুড়ে ১৩ জনের মৃত্যু
ভারতে বাস-লরির সংঘর্ষ, অগুনে পুড়ে ১৩ জনের মৃত্যু

ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষে আগুন লেগে অন্তত ১৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে Read more

গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ
গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। বুধবার (০৫ নভেম্বর) বিকাল সোয়া ৫ টার Read more

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত সাক্ষাৎ
রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত সাক্ষাৎ

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (১২ জুন) বাংলাদেশ সময় বিকেল ৪টা ২০ Read more

ঢাবির হলে ছাত্রদলের কমিটি বহাল থাকবে
ঢাবির হলে ছাত্রদলের কমিটি বহাল থাকবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত হল কমিটি বিদ্যমান থাকবে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম Read more

উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা

২৬২ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কর্মকর্তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন