দীর্ঘ দিন ধরে জটিল রোগে আক্রান্ত বলিউডের সবচেয়ে দর্শকপ্রিয় অভিনেতা সালমান খান। কিন্তু সেই অসুস্থতা তাকে কাবু করতে পারেননি। বরং অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে অবিরাম কাজ করে চলেছেন তিনি। কাপিল শর্মার কমেডি শো-এর নতুন সিজনের প্রথম পর্বে এসে নিজেই এসব কথা জানালেন সালমান খান।অভিনেতা ট্রাইগেমিনাল নিউরালজিয়া, অ্যানিউরিজম ও এভি ম্যালফরমেশনের মতো রোগে বহু বছর ধরে ভুগছেন।সালমানের ভাষ্য, অসুখ থাকবেই। কিন্তু বলিউডে টিকে থাকতে কঠোর পরিশ্রম করে যেতে হবে। রোজ হাড় ভাঙছে, পেশী ছিঁড়ে যাচ্ছে, এ দিকে আবার ট্রাইগেমিনাল নিউরালজিয়া নিয়ে কাজ করছি। মস্তিষ্কে অ্যানিউরিজম রয়েছে। এগুলো থাকা সত্ত্বেও কাজ করে চলেছি। এভি ম্যালফরমেশনও রয়েছে আমার, তা-ও চলা ফেরা করছি।সালমান জানান, তার জীবনে এমন নানা রকমের জটিলতা রয়েছে। মেজাজ খারাপ থাকলে আরও শারীরিক জটিলতা বেড়ে যায় বলেও জানান অভিনেতা।২০১৭ সালেও ট্রাইগেমিনাল নিউরালজিয়া নিয়ে কথা বলেছিলেন সালমান। এই অসুখ নাকি ‘সুইসাইড ডিজিজ’ নামেও পরিচিত। এই অসুখে নাকি যন্ত্রণা এমন প্রবল জায়গায় পৌঁছায়, রোগী নিজের জীবন পর্যন্ত শেষ করে দিতে চান। তাই এমন নাম এই রোগের। মূলত রোগীর মুখমণ্ডলে এই যন্ত্রণা হয়ে থাকে বলে জানা যায়। অ্যানিউরিজম স্নায়ু সংক্রান্ত মস্তিষ্কের সমস্যা। অন্যদিকে এভি ম্যালফরমেশন শিরা ও ধমনীর মধ্যে এক অস্বাভাবিক যোগ থেকে তৈরি হয়। মস্তিষ্কসহ শরীরের নানা জায়গায় এই অসুখ হতে পারে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩০ বছর পর শিশু জন্ম নিল যে গ্রামে
৩০ বছর পর শিশু জন্ম নিল যে গ্রামে

ইতালির আবরুজো অঞ্চলের মাউন্ট গিরিফালকোর ঢালে অবস্থিত প্রাচীন এক গ্রাম পাগলিয়ারা দেই মার্সি। এই গ্রামে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা অনেক Read more

শার্শা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ নেই!
শার্শা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ নেই!

যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ পদ আছে কিন্তু চিকিৎসক নেই। ফলে শিশুরা উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত Read more

ইসরায়েলে আরও ২০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান
ইসরায়েলে আরও ২০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান

ইরান নতুন করে ইসরায়েলে ২০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের কর্মকর্তারা।কিছুক্ষণ আগে ইসরায়েলের বিভিন্ন জায়গায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা Read more

লেক থেকে সদ্য এসএসসি পাস করা ছাত্রের মরদেহ উদ্ধার, ৭ সহপাঠী আটক
লেক থেকে সদ্য এসএসসি পাস করা ছাত্রের মরদেহ উদ্ধার, ৭ সহপাঠী আটক

চাঁদপুর শহরের রেলওয়ে লেক থেকে সদ্য এসএসসি পাস করা আল-আমিন (১৭) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ Read more

নেপালে বিক্ষোভ: বিপাকে বাংলাদেশ ফুটবল দল, অনুশীলন স্থগিত
নেপালে বিক্ষোভ: বিপাকে বাংলাদেশ ফুটবল দল, অনুশীলন স্থগিত

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে তরুণেরা। ‘জেনারেশন জেড’ নামে পরিচিত নতুন প্রজন্মের এই বিক্ষোভ সোমবার (৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন