জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে সোমবার (২৩ জুন) থেকে ফের কলমবিরতি চলছে বেনাপোল কাস্টমস হাউজে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলমবিরতি চলছে। তবে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি ও চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক যাত্রীসেবা চালু রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাস্টমস হাউজে আমদানি-রফতানি সংক্রান্ত কোনো শুল্কায়নের কাজ হবে না। কাস্টম হাউসের প্রধান ফটকে কলমবিরতির ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে কাস্টমস হাউসের অনলাইন সার্ভার। জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন সার্ভার বন্ধ থাকার কারণে আমদানি-রফতানি সংক্রান্ত কোনো বিল অব এন্ট্রি দাখিল করা যাচ্ছে না। দুপুর ১২টার পর থেকে পুনরায় কাজ চলবে। তবে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি স্বাভাবিক ছিল। কলমবিরতির কারণে নতুন করে কোনো পণ্যের আইজিএম ইস্যু করা হয়নি। আগের ইস্যু করা আইজিএমের পণ্য আমদানি-রফতানি হয়েছে। দুপুর ১২টার পর থেকে নতুন আইজিএম ইস্যু করা হবে।বেনাপোল কাস্টমস হাউসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, অবিলম্বে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। তার মাধ্যমে রাজস্ব সংস্কার বিষয়ক কার্যক্রম সময়ক্ষেপণ বৈ কিছু নয় বলে মনে করে ঐক্য পরিষদ। আগে থেকেই ঐক্য পরিষদ রাজস্ব ভবনে চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এনবিআর গঠিত কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যথাযথ প্রতিনিধিত্ব থাকতে হবে। যে কোনো ধরনের প্রতিহিংসামূলক বদলি ও নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে। এ কারণেই দেশের অন্যান্য কাস্টমস হাউসের ন্যায় বেনাপোল কাস্টমস হাউসেও তিন ঘণ্টা কলমবিরতি পালন করা হচ্ছে। কেন্দ্রীয় দাবি আদায় না পর্যন্ত এই কলমবিরতি চলবে। তিনি বলেন, কেন্দ্রীয় সংস্কার ঐক্য পরিষদ যে সিদ্ধান্ত নেবে, আমরা তা পালন করবো।সরকার গত ১২ মে এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ জারি করে। এর বিরোধিতা করে গত ২৬ মে পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলমবিরতি কর্মসূচি পালন করেন এনবিআরের অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা।গত ২৫ মে রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানায়, এনবিআর বিলুপ্ত নয়, বরং এ প্রতিষ্ঠানকে ‘স্বাধীন ও বিশেষায়িত’ বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। এর ফলে ২৬ মে কলমবিরতির কর্মসূচি প্রত্যাহার করে এনবিআর। তবে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ ও তাকে অসহযোগিতার ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় আর্মি ক্যাম্পের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫
আশুলিয়ায় আর্মি ক্যাম্পের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫

আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর জামগড়া আর্মি ক্যাম্প।বুধবার Read more

বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সে ফ্রিজ জিতলেন দেলবার মোল্লা
বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সে ফ্রিজ জিতলেন দেলবার মোল্লা

ওয়েষ্টার্ন ইউনিয়নের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো টাকা গ্রহণ করে ফ্রিজ জিতলেন যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দেলবার মোল্লা। সোনালী ব্যাংক Read more

যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিই আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায়: ইরানের প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিই আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায়: ইরানের প্রতিরক্ষামন্ত্রী

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে বলেছেন, ‘যদি কোনো সংঘাত বাধে, তাহলে যুক্তরাষ্ট্রকে এ অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। কারণ Read more

ধনু নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ, ৪৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
ধনু নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ, ৪৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টা পর শ্রীকৃষ্ণ দাস (৫০) নামের এক জেলের মরদেহ উদ্ধার Read more

দিনাজপুরে বাস উল্টে জমিতে, গণঅধিকারের ফারুকসহ আহত ১২
দিনাজপুরে বাস উল্টে জমিতে, গণঅধিকারের ফারুকসহ আহত ১২

দিনাজপুরে হেরিটেজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে জমিতে পড়ে গেছে। এতে গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসানসহ Read more

৫ বছর অপরিষ্কার ট্যাংকের পানি পান করছিল জবি শিক্ষার্থীরা
৫ বছর অপরিষ্কার ট্যাংকের পানি পান করছিল জবি শিক্ষার্থীরা

দীর্ঘ পাঁচ বছর ধরে অপরিষ্কার ট্যাংকের পানি ব্যবহার করছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। অবশেষে দীর্ঘ অবহেলার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন