ইসরায়েলে হামলায় ৪র্থ প্রজন্মের খাইবার শেকান মিসাইল ব্যবহার করেছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য। চিহ্নিত লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাতে সক্ষম অত্যাধুনিক এ হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম, ডেভিড’স স্লিং এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে খাইবার।ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে প্রথমবারের মতো ছুটছে ৪র্থ প্রজন্মের অত্যাধুনিক “খাইবার শেকান” ব্যালিস্টিক মিসাইল। আইআরজিসি’র ছোড়া ক্ষেপণাস্ত্রটির পোশাকি নাম ‘খোররামশার-ফোর’।মদিনার ঐতিহাসিক খাইবার মরু অঞ্চলের নামানুসারে রাখা এ মিসাইলটি উন্মোচিত হয় ২০২২ সালে। অন্তত ২ হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি। আনুমানিক দেড় হাজার কেজি বিস্ফোরক বহন করতে পারে এটি। ইরানের সবচেয়ে ভারি ওয়ারহেডগুলোর মধ্যেও অন্যতম এই খাইবার শেকান।তেহরানের দাবি- কৌশলগতভাবে যেকোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম খাইবার মিসাইল। সুনিপুণভাবে ফাঁকি দিতে পারে ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড’স স্লিং এর মতো ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে।উড়ন্ত অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যায় শক্তিশালী এ ক্ষেপণাস্ত্রটিকে। ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা যায় শব্দের গতির চেয়ে আনুমানিক ১৫ গুণ বেশি গতিতে আঘাত হানতে পারে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, খাইবার।প্রায় চার দশক ধরে পশ্চিমা বিশ্বের প্রযুক্তি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞায় আছে ইরান। এই সময়ের মধ্যে দেশটি কীভাবে হাইপারসনিকের মতো অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরি করল তা নিয়েই চলছে চুলচেরা গবেষণা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাউখালীতে অগ্নিকাণ্ডে দুইটি ঘর পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাউখালীতে অগ্নিকাণ্ডে দুইটি ঘর পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

পিরোজপুরের কাউখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (৯ Read more

তারাগঞ্জে রাতে বাড়িতে ডাকাতি, লুটে নেয় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার
তারাগঞ্জে রাতে বাড়িতে ডাকাতি, লুটে নেয় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা ওই বাড়ি থেকে নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার।ঘটনাটি Read more

আবু ত্বহার পক্ষে সাফাই দিয়ে তোপের মুখে কাসিমী
আবু ত্বহার পক্ষে সাফাই দিয়ে তোপের মুখে কাসিমী

সম্প্রতি আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার। নিজের ফেসবুক পেজে এক Read more

মাত্র ৫০ টাকার জন্য বন্ধুর হাতে খুন হন হামজা
মাত্র ৫০ টাকার জন্য বন্ধুর হাতে খুন হন হামজা

মাত্র ৫০ টাকা পাওনা নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধুর হাতে প্রাণ গেলো ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্র হামজার। নিখোঁজের দুই দিন পর Read more

খাগড়াছড়ির রামগড়ে পুত্রের হাতে পিতা খুন
খাগড়াছড়ির রামগড়ে পুত্রের হাতে পিতা খুন

খাগড়াছড়ির রামগড়ে পুত্রের হাতে পিতা খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ। উল্লেখ্য, গত ১৩ জুলাই দিবাগত রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস Read more

এবার পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট
এবার পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগ করার পর এবার দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলও পদত্যাগ করেছেন। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন