নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর সিএনএনএক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করার পর বেশকিছু অঞ্চলে সতর্ক সংকেত বেজে ওঠে। এরপরই সেনাবাহিনীর পক্ষ থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা দেয়া হয় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের একজন মুখপাত্র জানিয়েছেন, সতর্ক সংকেত শুনে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আহত হওয়ার খবর ছাড়া তাদের হটলাইনে ক্ষেপণাস্ত্র হামলায় কেউ আহত হয়েছে এমন কল আসেনি। ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে জনিয়েছে, ইরান থেকে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী তা প্রতিহত করে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জবি ছাত্রদলের সাবেক সভাপতির মা ইন্তেকাল করেছেন
জবি ছাত্রদলের সাবেক সভাপতির মা ইন্তেকাল করেছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম এর মা রাহিমা বেগম (৭১) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১টায় নিজ বাড়িতে থাকাকালীন Read more

পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের ১১ মাসে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ’
পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের ১১ মাসে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থীদের পরিস্থিতির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে আলোচনার চূড়ান্ত Read more

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৬ সদস্য আটক
আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৬ সদস্য আটক

আশুলিয়ায় আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সহযোগী সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) Read more

বাঘাইছড়িতে কাচালং নদী ভাঙনে হুমকির মুখে অর্ধশতাধিক পরিবার
বাঘাইছড়িতে কাচালং নদী ভাঙনে হুমকির মুখে অর্ধশতাধিক পরিবার

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব লাইল্যাঘোনা গ্রাম কাচালং নদীর ভাঙনের ফলে বসবাসে হুমকির মুখে প্রায় ৬০ পরিবার।সরেজমিনে Read more

সাবেক মেয়রসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
সাবেক মেয়রসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুরের কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এস এম রবীন হোসেনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন