আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতের দুই তারকা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মার জন্য দলে জায়গা পাওয়া সহজ হবে না বলে মনে করছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাট থেকে এরই মধ্যে অবসর নিয়েছেন ভারতের দুই তারকা ব্যাটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তবে এই দুই ফরম্যাট থেকে নিলেও একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তারা। তবে সৌরভ গাঙ্গুলি মনে করেন, শুধুমাত্র একটি সংস্করণে আন্তর্জাতিক ক্রিকেট খেলে দীর্ঘ সময় ধরে শারীরিক ফিটনেস ও প্রতিদ্বন্দ্বিতামূলক মান ধরে রাখা কঠিন হয়ে দাঁড়াবে দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের জন্য।২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে প্রায় ৪০, আর কোহলি হবেন ৩৮-এর কাছাকাছি। গাঙ্গুলির মতে, এমন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষ পর্যায়ে পারফর্ম করা কারও জন্যই সহজ নয়।ভারতের আগামী বিশ্বকাপের আগে ৯টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ২৭টি ম্যাচ খেলার কথা রয়েছে। গাঙ্গুলি মনে করেন, এই সীমিত সংখ্যক ম্যাচ খেলে নিজের দক্ষতা ও ফর্ম প্রমাণ করাটা রীতিমতো চ্যালেঞ্জিং হবে কোহলি ও রোহিতের জন্য।এক সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, ‘সবার মতোই একসময় খেলা থেকেও তাদের বিদায় নিতে হবে। এটা স্বাভাবিক ব্যাপার। প্রতি বছর মাত্র ১৫টি ওয়ানডে ম্যাচ খেলে বিশ্বকাপের জন্য জায়গা নিশ্চিত করা সহজ হবে না।’বিরাট কোহলি এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজারের বেশি রান করেছেন, আর রোহিতের রান সংখ্যা প্রায় ২০ হাজার। দু’জনেই বিশ্বের সেরা ব্যাটসম্যানদের তালিকায় জায়গা করে নিয়েছেন বহু আগেই।তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো পরামর্শ দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে গাঙ্গুলি বলেন, ‘আমি মনে করি, তারা নিজেরাই জানেন কবে এবং কীভাবে সিদ্ধান্ত নিতে হবে। আমার কিছু বলার প্রয়োজন নেই। খেলাটি তারা আমার মতোই ভালো বোঝেন।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, প্রতিপক্ষ যারা
বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, প্রতিপক্ষ যারা

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতির রূপরেখা চূড়ান্ত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছর ফেব্রুয়ারি ও মার্চে ভারত ও শ্রীলঙ্কায় Read more

বরিশালে দাফনের দুই মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন
বরিশালে দাফনের দুই মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় দাফনের দুই মাস পর আদালতের নির্দেশে পঞ্চম শ্রেণির পড়ুয়া শিশু শিক্ষার্থী জাহেদুল ইসলাম রিফাতের লাশ ময়নাতদন্তের Read more

সুদানে সাধারণ মানুষের ওপর ড্রোন হামলা, নারী-শিশুসহ নিহত ৪০
সুদানে সাধারণ মানুষের ওপর ড্রোন হামলা, নারী-শিশুসহ নিহত ৪০

সুদানের উত্তর করদোফানে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ড্রোন হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক স্থানীয় Read more

ক্লাব বিশ্বকাপের আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল-সিটি
ক্লাব বিশ্বকাপের আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল-সিটি

যুক্তরাষ্ট্রে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে দুই ইউরোপীয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। বুধবার (১৮ জুন) Read more

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ারুল আজিম রাজু (৭৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সাবেক হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান Read more

ভুয়া হজ ক্যাম্পেইনে জড়িতদের গ্রেফতার করছে সৌদি
ভুয়া হজ ক্যাম্পেইনে জড়িতদের গ্রেফতার করছে সৌদি

সৌদি আরবের আসির অঞ্চলের খামিস মুশাইতে ভুয়া হজ ক্যাম্পেইনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ বাংলাদেশি ও ২ সুদানি নাগরিকসহ পাঁচজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন