সিরাজগঞ্জের চৌহালীর কাউলিয়ার চরে খামারিকে হত্যা করে গরু ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ষাঁড় গরু উদ্ধার করা হয়। রোববার (২২ জুন) সিরাজগঞ্জ জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।গ্রেফতাররা হলেন: সিরাজগঞ্জের ইউসুফ আলী (২৮), আ. মালেক (২৮), টাঙ্গাইলের শাহ আলম (৪০), হাসান মণ্ডল (২৫), আমির হোসেন (৪৫), শাহিদ ওরফে সাঈদ (৪১) এবং ইসমাইল ব্যাপারী (৫৩)।সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, চৌহালীর কাউলিয়ার চরে খামারি তারা মিয়া (৬৫) এবং তার নাতি ইব্রাহিম খলিল (১৮) গরু লালন পালন ও দেখাশোনা করতেন। ২০ মে গভীর রাতে ১০-১২ জনের একটি ডাকাত দল সেখানে হামলা চালায়। এ সময় ডাকাতদল খামারি তারা মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে দুটি ষাঁড় ও একটি গাভী নিয়ে পালিয়ে যায়। তারা ভুক্তভোগীর নাতিকে বস্তার মধ্যে বেঁধে রাখে।ঘটনার পরদিন চৌহালী থানায় একটি হত্যা ও ডাকাতির মামলা দায়ের করা হয়। পরে পুলিশ সুপার ফারুক হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান ও জেলা ডিবি পুলিশের ওসি মো. একরামুল হোসাইনের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। এসআই শরিফুল ইসলাম ও এসআই নাজমুল হকসহ টিমের সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান চিহ্নিত করে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ ডাকাত সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি ষাঁড় গরু উদ্ধার করা হয়েছে।গ্রেফতাররা সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ঘটনার রাতে তারা দুটি নৌকায় করে চরে যায় এবং পরিকল্পনা অনুযায়ী হামলা চালায়। চুরি করা তিনটি গরু টাঙ্গাইলের পুংলী ঘাটে বিক্রি করে ১ লাখ ২৫ হাজার টাকা ভাগ করে নেয়। প্রত্যেকে ৫ হাজার টাকা করে পায়। গ্রেফতার সাতজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁশখালীতে চিকিৎসা ‘অবহেলায়’ নবজাতকের মৃত্যুর অভিযোগ
বাঁশখালীতে চিকিৎসা ‘অবহেলায়’ নবজাতকের মৃত্যুর অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। একই সঙ্গে রোগীদের সঙ্গে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স-স্টাফদের Read more

কটিয়াদীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
কটিয়াদীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরের পানিতে ডুবে ফারিহা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে৷ শুক্রবার  ( ২৪ অক্টোবর ) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের Read more

‘কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, আপনাদের সংসারও করতে হবে’
‘কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, আপনাদের সংসারও করতে হবে’

এবার বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যখন অনিশ্চয়তা Read more

কালিয়াকৈরে পৃথক অভিযানে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার
কালিয়াকৈরে পৃথক অভিযানে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৪ আগস্ট) রাতে উপজেলার কালামপুর এলাকা ও বিভিন্ন স্থানে Read more

ভোলায় রহস্যজনকভাবে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, অচেতন অবস্থায় উদ্ধার ২
ভোলায় রহস্যজনকভাবে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, অচেতন অবস্থায় উদ্ধার ২

ভোলার লালমোহনে বসতবাড়িতে রহস্যজনকভাবে আকিমজান (৭০) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ সময় ওই বসতরঘর থেকে অচেতন অবস্থায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন