আগামী বছর রাজশাহীতে আন্তর্জাতিক ম্যাচসহ বিপিএল ও প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রোববার (২২ জুন) টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে এই আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘রাজশাহীতে প্রথম শ্রেণির খেলা হয়। আমার যেটা করবো রাজশাহী রিজিউনের মধ্যে প্রিমিয়াল লিগ চালু করবো। আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরো বাড়াবো। ট্রেনিং, কোচিং ও আম্পায়ারিং প্রোগ্রাম বাড়াবো। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা এখানে বয়সভিত্তিক খেলা আমার দু’দিনের জন্য চেষ্টা করব।’তিনি আরও বলেন, ‘রাজশাহীর স্টেডিয়ামে যে গ্রাউন্ড ফিল্ড আছে এমন গ্রাউন্ড ফিল্ড আনেক দেশেরই নেই। এত সুন্দর উইকেট নেই। দেশব্যাপী যদি আমরা এমন ফ্যাসিলিটি তৈরি করাতে পারি তাহলে অটোমেটিক্যালি ক্রিকেটার বের হয়ে আসবে।’এসময় গ্রাউন্ড ও বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, ‘রাজশাহীতে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের পর আর কোন বড় খেলা সেভাবে হয়নি। আমরা খেলাটাকে ঢাকার বাহিরে সব জায়গায় ছড়িয়ে দিতে চাই। বিভিন্ন জায়গায় না ছড়ালে দর্শকদের যে উৎসাহ বা খেলোয়াড়দের যে উৎসাহ সেটি বর্ধিত করা যাবে না।’তিনি আরও বলেন, ‘এই মাঠে অন্তর্জাতিক ম্যাচ করার জন্য কিছু ফ্যাসিলিটির উন্নয়ন করা দরকার। সে ব্যপারে আমার ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সঙ্গে আলাপ আলোচনা করেছি। আমরা প্রস্তবনা দিয়েছি। আগামী বছর এর চেয়ে বড় আন্তর্জাতিক বা বিপিএলের খেলা আমার দেখতে পাব।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হলো গ্রেটা থুনবার্গকে
ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হলো গ্রেটা থুনবার্গকে

গাজাগামী মানবিক সহায়তা জাহাজ আটক করার পর ইসরায়েলি বাহিনী সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। এমনটাই দাবি করেছেন Read more

সংসদ নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: উপদেষ্টা আসিফ
সংসদ নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: উপদেষ্টা আসিফ

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন Read more

ইসরায়েলের অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ
ইসরায়েলের অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ

চেক প্রজাতন্ত্রে ইসরাইলি অস্ত্র জায়ান্ট এলবিট সিস্টেমসের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে দ্য আর্থকোয়েক ফ্যাকশন নামের একটি Read more

জয়পুরহাটে যৌন নিপীড়নের দায়ে ইউপি কর্মকর্তা কারাগারে
জয়পুরহাটে যৌন নিপীড়নের দায়ে ইউপি কর্মকর্তা কারাগারে

জয়পুরহাটে এক নারী পরিবার কল্যাণ সহকারীকে যৌন নিপীড়নের দায়ে ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।বুধবার (২০ আগস্ট) দুপুরে Read more

‘সিসা দূষণে বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ’
‘সিসা দূষণে বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ’

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন, ‘সিসা দূষণে বাংলাদেশ বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত Read more

রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধীদের দফায় দফায় সংঘর্ষ
রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধীদের দফায় দফায় সংঘর্ষ

শাহবাগীদের বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘শাহবাগবিরোধী ছাত্র ঐক্য মঞ্চ’র বিক্ষোভ মিছিল চলাকালীন গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন