দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণ ফের বাড়তে শুরু করতেই মাস্কের বাজারে শুরু হয়েছে কৃত্রিম সংকট। পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, পাইকারি পর্যায়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে মাস্কের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।রোববার (২২ জুন) দুপুরে ভাঙ্গুড়ার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মাস্কের সরবরাহ আগের তুলনায় কম। ফলে খুচরা দোকানগুলোতে ক্রেতাদের অতিরিক্ত দামে মাস্ক কিনতে বাধ্য করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা বেড়ে যাওয়ার পাশাপাশি পাইকারি বাজার থেকেই বাড়তি দামে মাল কিনতে হচ্ছে তাদের।বাজারে মাস্ক কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, কিছুদিন আগেও যেখানে ৫৫ থেকে ৬৫ টাকায় একটি মাস্কের বক্স পাওয়া যেত, সেখানে এখন সেই বক্স বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। আগে ১০ টাকায় পাওয়া যেত পাঁচটি সার্জিক্যাল মাস্ক, এখন সেখানে একটি মাস্ক কিনতে হচ্ছে ৫ টাকায়।ভাঙ্গুড়ার একাধিক মাস্ক ব্যবসায়ী সময়ের  জানান, করোনার সংক্রমণ বাড়ার খবরে মাস্কের চাহিদা হঠাৎ বেড়েছে। তারই সুযোগ নিচ্ছেন কিছু পাইকারি বিক্রেতা। ফলে খুচরা পর্যায়েও দাম বাড়ানো ছাড়া উপায় থাকছে না।তবে বাজারে এখনও স্যাভলন, হেক্সিসল, ডেটল, সিভিটসহ বেশির ভাগ হ্যান্ড স্যানিটাইজারের দাম স্থিতিশীল রয়েছে বলে জানান দোকানিরা। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোমালিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
সোমালিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষা মিশনের ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন।বুধবার (০২ জুলাই) এডেন Read more

প্রতিকূল আবহাওয়ায়ও গর্ভবতীকে চিকিৎসা দিলো কোস্ট গার্ড
প্রতিকূল আবহাওয়ায়ও গর্ভবতীকে চিকিৎসা দিলো কোস্ট গার্ড

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও গর্ভবতী এক মহিলাকে চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্ট গার্ড। শুক্রবার (৩০ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট Read more

করোনা: স্বাস্থ্য অধিদপ্তরের বার্তা বাতাসে উড়ছে, ঝুঁকিতে জনপদ
করোনা: স্বাস্থ্য অধিদপ্তরের বার্তা বাতাসে উড়ছে, ঝুঁকিতে জনপদ

২০২৫ সালের মাঝামাঝি সময়ে এসে বাংলাদেশ আবারও এক দুঃস্বপ্নের ছায়া দেখতে শুরু করেছে। এক সময় যেটি ছিল প্রতিদিনের আতঙ্ক—করোনা ভাইরাস—তা Read more

ইগিমির বিপরীতে মাত্র ১ ভোট বেশি পেয়ে জিতলেন শিবিরের রুহুল
ইগিমির বিপরীতে মাত্র ১ ভোট বেশি পেয়ে জিতলেন শিবিরের রুহুল

টানা ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে নাট্য সম্পাদক পদে সম্প্রীতির ঐক্য প্যানেলের ইগিমি চাকমার বিপরীতে মাত্র এক ভোটে জিতেছেন Read more

শহীদি সমাবেশ থেকে আ. লীগ নিষিদ্ধের দাবি
শহীদি সমাবেশ থেকে আ. লীগ নিষিদ্ধের দাবি

জুলাই, পিলখানা ও শাপলা চত্বরের ঘটনার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে ‘শহীদি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৫ এপ্রিল) Read more

বংশালে ধর্ষণ মামলার তিন আসামি গ্রেপ্তার
বংশালে ধর্ষণ মামলার তিন আসামি গ্রেপ্তার

রাজধানীর বংশালে ধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. রাশেদুজ্জামান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন