ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মর্কিন হামলার পর স্থাপনার বাইরের অংশে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। রবিবার (২২ জুন) সংস্থাটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর বিবিসির।বিবৃতিতে বলা হয়, ‘আরও তথ্য পাওয়া গেলে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা ইরানের পরিস্থিতি সম্পর্কে আরও মূল্যায়ন দেবে।’আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলের ১০ স্থানে আজ রোববার হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় ১০ জন আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএম) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ১১ জন আহত হয়েছেন। এমডিএমের বরাতে টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।ইসরায়েলের জরুরি সেবা সংস্থার মুখপাত্র জানান, ইসরায়েলের ১০টি স্থানে রকেট ও গোলা হামলা হয়েছে। কারমেল, হাইফা, তেল আবিব ও ইসরায়েলের উত্তরাঞ্চলে এসব হামলা হয়েছে। দেশটির বেশির ভাগ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিবিসির খবর বলা হয়, ফোরদো নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইস্পাহানের নিরাপত্তাবিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি বলেন, নাতাঞ্জ ও ইস্পাহানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আমরা এ দুটি শহরে পারমাণবিক স্থাপনার কাছে হামলা হতে দেখেছি।দিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, আজ রোববার ইসরায়েলের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। এছাড়া অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে সাহায্যকারী ঘাঁটি, কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং একটি জৈব গবেষণা কেন্দ্র।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতিকে অস্থিরতার মধ্যে রেখে পালালেন থাইল্যান্ডের থাকসিন
জাতিকে অস্থিরতার মধ্যে রেখে পালালেন থাইল্যান্ডের থাকসিন

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী এবং প্রভাবশালী রাজনীতিবিদ থাকসিন সিনাওয়াত্রা দেশ ছেড়ে পালিয়েছেন। বৃহস্পতিবার তিনি গোপনে দেশ থেকে বিদায় নিয়েছেন বলে এক Read more

বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর, এশিয়ায় শেয়ারবাজারে বড় পতন
বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর, এশিয়ায় শেয়ারবাজারে বড় পতন

বিশ্বের বিভিন্ন দেশের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন শুল্ক আরোপ করেছেন তা কার্যকর হয়েছে আজ Read more

সচিবালয়ে আজও বিক্ষোভ করছেন কর্মচারীরা
সচিবালয়ে আজও বিক্ষোভ করছেন কর্মচারীরা

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মচারীরা। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় কর্মচারীরা সচিবালয়ে ৬ নম্বর ভবনের সামনে Read more

আজ থেকে প্রাথমিকে কর্মবিরতি
আজ থেকে প্রাথমিকে কর্মবিরতি

দাবি পূরণ না হওয়ায় ১ ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ৩ দাবিতে সোমবার (৫ মে) থেকে Read more

চুয়াডাঙ্গায় গাছ থেকে পড়ে প্রাণ গেল কৃষকের
চুয়াডাঙ্গায় গাছ থেকে পড়ে প্রাণ গেল কৃষকের

চুয়াডাঙ্গায় ছাগলের খাওয়ানোর জন্য পাতা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে প্রভাত পিয়াদা (৪৮) নামে কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (০৫ জুলাই) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন