চট্টগ্রামের মিরসরাই উপজেলার চাঁদপুর-গোভনীয়া সড়কের বেইলি ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে সড়কের যোগাযোগ ব্যবস্থা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পূর্ব গোভনীয়া গ্রামের জামে মসজিদ সংলগ্ন ব্রিজটির গোড়ার মাটি সরে যাওয়ায় এটি ভেঙে যায়। এতে পার্শ্ববর্তী আমবাড়ীয়া ও গোভনীয়া গ্রামের প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। এছাড়াও চাঁদপুর-গোভনীয়া সড়কটি ফটিকছড়ি উপজেলার সঙ্গে সংযুক্ত হয়েছে।জানা গেছে, মিরসরাই পৌরসভার ৩নং ওয়ার্ডের গোভনীয়া ছড়ার ওপরে প্রায় ২০ বছর আগে পুরাতন একটি ব্রিজের ভীতের ওপর বেইলি ব্রিজটি নির্মাণ করে সড়ক ও জনপদ বিভাগ। চাঁদপুর-গোভনীয়া সড়কটি মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার সঙ্গে সংযোগস্থাপনকারী আঞ্চলিক সড়কটি দিয়ে পাহাড়ি এলাকায় উৎপাদিত শাক-সবজি ছাড়াও কাঠ, বাঁশ, বালু বোঝাই ভারী যানবাহন নিয়মিত চলাচল করে।যোগাযোগের দ্রুততার জন্য পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার অনেক পণ্য ও মানুষের পারাপার এই সড়কে। গত ৬ জুন ভারী বৃষ্টি হলে পুরাতন ব্রিজটির বেজ ধসে পড়লে বেইলি ব্রিজের ওপর পুরোপুরি চাপ পড়ে। বিষয়টি নিয়ে এলাকার মানুষ সড়ক ও জনপথ বিভাগকে জানানোর পর ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছিল। তবে গত কয়েক দিন আবারও ভারী বর্ষণের পর ব্রিজটির একাংশ কাত হয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে প্রায় দেড় কিলোমিটার ঘুরে বাদামতলী আমবাড়িয়া সড়ক হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন নিয়ে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা। এতে করে অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি দুর্ভোগের শিকার হচ্ছে স্থানীয়রা।স্থানীয় খোরশেদ আলম জানান, কিছুদিন ধরে ব্রিজটি দিয়ে এলাকাবাসী ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন। শনিবার সকাল থেকে ব্রিজটির একাংশের মাটি সরে গেলে এটি দেবে যায়। এতে এলাকার মানুষের মাঝে উৎকণ্ঠা দেখা দিয়েছে। দ্রুত মেরামত করা না হলে এলাকার প্রায় পাঁচ হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হবে।সড়ক ও জনপথ বিভাগের আঞ্চলিক প্রকৌশলী সাজ্জাদ হোসেন জানান, ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের বিষয়ে আমরা জেনেছি। এটি সংস্কারের জন্য আমাদের সবরকম প্রস্তুতিও ছিল। তবে ভারী বৃষ্টি ও ছড়ায় প্রবল স্রোতের কারণে কাজ শুরু করা যায়নি। আবহাওয়ার উন্নতি হলে ব্রিজটির সংস্কার কাজ শুরু করতে পারবো।মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মিরসরাই পৌরসভার প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘চাঁদপুর-গোভনীয়া সড়ক ও বেইলি ব্রিজটি সড়ক ও জনপদ বিভাগের অধীনে। গতকাল বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্রিজটি দ্রুত সময়ে পুনর্নির্মাণ বা সংস্কারের বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য সওজকে লিখিতভাবে চিঠি দেবো। পাশাপাশি ডিসি স্যারকেও এ বিষয়ে জানাবো।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদের ইরান: তেহরান টাইমসের প্রতিবেদন
‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদের ইরান: তেহরান টাইমসের প্রতিবেদন

ইরানের ওপর আগ্রাসন চালানোর মাস ছাড়ানোর পর দেশটিতে স্থল অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওই সংবাদ সামনে আসার পর ইরানের গণমাধ্যম Read more

সিরাজগঞ্জে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাদ্রাসাছাত্রী এক কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ নাইম হোসেন (২০) কে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড Read more

প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল সাড়ে ৪ লাখ
প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল সাড়ে ৪ লাখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ৪ লাখ ৫৬ হাজার ৭৭৯ জন Read more

কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ ৩ জন আটক
কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ ৩ জন আটক

কিশোরগঞ্জ ময়মনসিংহ-ভৈরব সড়কে সিএনজি চালিত অটোরিকশা থেকে ৪৫ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।রবিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১ Read more

উগান্ডায় ২ বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৬৩
উগান্ডায় ২ বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৬৩

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার পশ্চিমাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আরও কয়েকজন। Read more

চাঁদাবাজির অভিযোগে শেরপুরে যুবদল নেতা বহিষ্কার
চাঁদাবাজির অভিযোগে শেরপুরে যুবদল নেতা বহিষ্কার

শেরপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন আলীকে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন