নওগাঁ জেলার ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্রাংক খোলা অবস্থায় পাওয়া এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাতিল করেছে রাজশাহী শিক্ষা বোর্ড। তবে নতুন করে প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে, নতুন প্রশ্নপত্রে ও কেন্দ্রে থাকা প্রশ্নপত্র লটারির মাধ্যমে নির্ধারণ করে যথাসময়ে পরীক্ষা নেওয়া হবে বলে জানান রাজশাহী বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম।তিনি বলেন, ফাঁস হওয়া ইতিহাস দ্বিতীয় পত্রের (কোড নম্বর ৩০৫) প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। বোর্ডের প্রতিটি কেন্দ্রে একটি সেট রয়েছে, নতুন করে আরও একটি প্রশ্নসেট তৈরি করা হচ্ছে এবং বোর্ডের সব কেন্দ্রে পাঠানো হবে। পরে লটারির মাধ্যমে প্রশ্ন নির্ধারণ করা হবে।এ ছাড়া ইতিহাস ২য় পত্রের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। খোঁজ নিয়ে জানা যায়,  ধামইরহাট থানার হাজতে থাকা এক আসামি ট্রাঙ্কের সিলগালা উঠিয়ে তালা খুলে ফেলেন। এরপর ট্রাংকের ভেতরে থাকা প্যাকেটবন্দি প্রশ্নপত্র বের করে সেগুলো ছড়িয়ে ফেলেন এবং দুইটি প্রশ্নপত্র ছিঁড়ে ফেলেন।এ বিষয়টি বৃহস্পতিবার  জানাজানি হলে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করে দেন। এমনকি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত একজন এসআই ও একজন কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেছে পুলিশ সুপার।অন্যদিকে,  প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শনিবার দুপুরে  উপজেলা প্রশাসন চত্বরের সামনে ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানবন্ধনে চুরি, মাদক ও আইনশৃঙ্খলার অবনতি এবং সম্প্রতি থানা হেফাজতে থাকা এইচএসসির প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের শাস্তির দাবি জানায় ছাত্র-জনতা।উল্লেখ্য, বৃহস্পতিবার ঘটনাটি জানাজানি হয়। এরপর উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র রাখার একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যাচ্ছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের জন্য সিলগালা করা ট্র্যাংকটির দুটি তালা ভেঙে ফেলা হয়েছে। ট্র্যাংকের ভেতরে থাকা ইতিহাস দ্বিতীয় পত্র এক সেট প্রশ্ন ছেঁড়া অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ২৬ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যেতে পারে সরকার
আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যেতে পারে সরকার

ভারতের আদানি পাওয়ারের সঙ্গে সম্পাদিত আলোচিত বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে নতুন করে ভাবছে সরকার। অস্বাভাবিক উচ্চমূল্য ও অসম শর্তের তথ্য Read more

বাঘায় গোলাগুলিতে নিহত দুই, আহত দুই
বাঘায় গোলাগুলিতে নিহত দুই, আহত দুই

রাজশাহীর বাঘা উপজেলার খানপুর-পদ্মার চরে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় একাধিক গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত ও Read more

বিজিবি চেক পোস্টে ট্রাকের ধাক্কা, আহত ৩ বিজিবি সদস্য
বিজিবি চেক পোস্টে ট্রাকের ধাক্কা, আহত ৩ বিজিবি সদস্য

বান্দরবানের থানচিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একটি নিজস্ব ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি'র ডিউটি চেক পোস্টে ধাক্কা দিলে চালকসহ ৩ Read more

গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ গেল আরও ৪৪ ফিলিস্তিনির
গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ গেল আরও ৪৪ ফিলিস্তিনির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। একদিনে প্রাণ হারিয়েছে আরও ৪৪ জন। বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে Read more

বাঘাইছড়িতে ভারত থেকে অবৈধ পথে আসা অকটেন জব্দ
বাঘাইছড়িতে ভারত থেকে অবৈধ পথে আসা অকটেন জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে কচুছড়ি নামক এলাকায় ভারত হতে অবৈধ পথে নিয়ে আসা জ্বালানি তেল অকটেন আটক করেছে ২৭ বিজিবি। বুধবার (১ Read more

‘আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদের রাজনীতি নাই হয়ে যাবে‌’
‘আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদের রাজনীতি নাই হয়ে যাবে‌’

আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। যারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন