নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চকপাড়া বিশরপাশাগামী সড়কের পাশে একটি খালি ভিটে থেকে বিশ্বজিৎ কর (৩৩) নামের এক স্বর্ণ কারিগরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার(২১ জুন) সকালে বাড়ির পাশের সুস্থির সরকারের খালি ভিটেতে মৃত পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে সকলের ডাক চিৎকারে স্ত্রী চামেলি সরকার এলাকবাসীর সহয়তায় মৃতদেহ বাড়ি আনে। এর আগে শুক্রবার বিকালে বেড়িয়ে গেলে রাতে না ফেরায় স্ত্রী মোবাইলে রাতের খাবারের কথা জানতে চাইলে দেরি হবে আসতে বলে তাদের ঘুমিয়ে পড়তে বলে। এরপর আজ শনিবার সকালে আশপাশের মানুষ মৃতদেহ দেখে ডাক চিৎকার দিলে স্ত্রী গিয়ে দেখেন মদের বোতল সহ ঘুমের ঔষধ পড়ে রয়েছে পাশে। নাকে মুখে জখমের চিহ্ন।কলমাকান্দা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত দেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠায়। বিশ্বজিৎ কর চকপাড়া (হিন্দু  পাড়া) গ্রামের অনিল করের ছেলে। তিনি পেশায় স্বর্ণ কারিগর ছিলেন বলে জানায় পুলিশ। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মো.  লুৎফুর রহমান স্ত্রী ও পরিবারের বরাত দিয়ে জানান, অতিরিক্ত মদ পান করেছিলো। পাশে টেনিল ট্যাবলেটের পাতা পড়ে থাকতে দেখা গেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে ৩ দিনে আমদানি-রপ্তানি ৯৬১ ট্রাক, যাত্রী ৪৫০৬ জন  
বেনাপোলে ৩ দিনে আমদানি-রপ্তানি ৯৬১ ট্রাক, যাত্রী ৪৫০৬ জন  

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে তিন দিনে চার হাজার ৫০৬ জন পাসপোর্টধারী যাতায়াত করেছে। এ সময় ভারতের সঙ্গে Read more

বরিশালে ইয়াবাসহ পাঁচ যুবক আটক
বরিশালে ইয়াবাসহ পাঁচ যুবক আটক

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৬২ পিস ইয়াবাসহ Read more

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজ ছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যার ঘটনায় দায়ের করা মামলায়  সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ Read more

রংপুরে ৮ জনের দেহে অ্যানথ্রাক্স শনাক্ত
রংপুরে ৮ জনের দেহে অ্যানথ্রাক্স শনাক্ত

রংপুরের পীরগাছা উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত আটজন রোগী শনাক্ত করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর বিশেষজ্ঞরা।জেলা সিভিল সার্জন কার্যালয় Read more

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অভিষেক
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অভিষেক

বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের পর এবার তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির ব্যাটারদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন অভিষেক শর্মা। এছাড়া Read more

কাশ্মিরে ‘ইসরায়েলি কায়দায়’ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভারতীয় সেনারা
কাশ্মিরে ‘ইসরায়েলি কায়দায়’ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভারতীয় সেনারা

জম্মু-কাশ্মিরে গত ২২ এপ্রিল ২৬ জনকে হত্যা করে বন্দুকধারীরা। এ হামলার পর নিজেদের নিয়ন্ত্রিত কাশ্মিরে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ভারতীয় সেনারা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন