চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী গ্রামে আসাদুজ্জামান রানা (১৭) নামের এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২০ জুন ২০২৫, শুক্রবার সকাল ৭টার দিকে কোচিং সেন্টারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। এরপর থেকে আর ফেরেনি।নিখোঁজ রানা জুঁইদণ্ডী জে.কে.এস. উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবার নাম মোহাম্মদ ইলিয়াস উদ্দিন।রানার বড় ভাই আসিফুজ্জামান হৃদয় বলেন, “রানা সকালে কোচিংয়ের কথা বলে বাসা থেকে বের হয়। কারও সঙ্গে কোনো ঝামেলা ছিল না। আমরা ভেবেছিলাম, হয়তো বন্ধুদের সঙ্গে কোথাও গেছে। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও সে ফিরে না আসায় দুশ্চিন্তায় পড়ি। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এমনকি প্রতিবেশীদের কাছেও খোঁজ নিয়েছি, আশপাশের থানাতেও গিয়েছি—কিন্তু কোথাও কোনো খোঁজ মেলেনি। আমরা চরমভাবে উদ্বিগ্ন ও অসহায়।”পরিবার জানায়, রানার সন্ধানে স্থানীয়ভাবে মাইকিং করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার চালানো হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে থানায় কোনো লিখিত জিডি (সাধারণ ডায়েরি) করা হয়নি।পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে, কেউ যদি রানার সন্ধান পান বা দেখে থাকেন, তাহলে নিচের নম্বরগুলোর যেকোনো একটিতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।এনআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মধ্যরাতেও ভাঙ্গুড়ার রেলস্টেশনে আনসার-ভিডিপি
ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মধ্যরাতেও ভাঙ্গুড়ার রেলস্টেশনে আনসার-ভিডিপি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত, চুরি ছিনতাই, আইনশৃঙ্খলা রক্ষাসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ Read more

ফের ৩ দিনের লম্বা ছুটিতে চাকরিজীবীরা
ফের ৩ দিনের লম্বা ছুটিতে চাকরিজীবীরা

পবিত্র ঈদুল ফিতরের ছুটির রেশ কাটতে না কাটতেই আবারও ৩ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা। এতে মাত্র কয়েকদিনের ব্যবধানে দীর্ঘ ছুটি Read more

দেশর সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
দেশর সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।বুধবার (০৯ জুলাই) Read more

সিইসির সঙ্গে বিএনপির বৈঠক চলছে
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক চলছে

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার Read more

গাজীপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার
গাজীপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে ইয়াবাসহ নাসিমা বেগম (৪৫) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড ব্যাটালিয়ন র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী Read more

দুর্গাপূজা ঘিরে ফরিদপুরে বন্ধ থাকবে মদের দোকান, ডিজে পার্টিতেও নিষেধাজ্ঞা
দুর্গাপূজা ঘিরে ফরিদপুরে বন্ধ থাকবে মদের দোকান, ডিজে পার্টিতেও নিষেধাজ্ঞা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলায় এক সপ্তাহ সব মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল। এসময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন