বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গড়লেন অনন্য কীর্তি। গলে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। এর মধ্য দিয়ে এক টেস্টে দুইবার সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে দ্বিতীয়বার এমন কীর্তি গড়লেন তিনি।এর আগে ২০২৩ সালের জুনে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষেও এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৬ ও দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১২৪ রান।বাংলাদেশের হয়ে এর আগে একমাত্র মুমিনুল হক এক টেস্টের দুই ইনিংসে শতক করার কীর্তি গড়েছিলেন। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মুমিনুল করেছিলেন ১৭৬ ও ১০৫ রান।গলে চলমান টেস্টে শান্ত প্রথম ইনিংসে করেন ১৪৮ রান। দ্বিতীয় ইনিংসেও দারুণ ব্যাটিং করে সেঞ্চুরি স্পর্শ করেন এবং অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করেন, যা তার দায়িত্বশীল নেতৃত্বের দৃষ্টান্ত।এই জোড়া সেঞ্চুরির মাধ্যমে শান্ত প্রবেশ করলেন টেস্ট ইতিহাসের এক বিশেষ ক্লাবে। অধিনায়ক হিসেবে এক টেস্টে দুই ইনিংসে শতক করা ব্যাটারদের তালিকায় তিনি ১৬তম।উপমহাদেশের প্রেক্ষাপটে এমন কীর্তি করেছেন মাত্র পাঁচজন অধিনায়ক—ধনঞ্জয়া ডি সিলভা, সুনীল গাভাস্কার, ইনজামাম উল হক, বিরাট কোহলি ও মিসবাহ উল হক। এবার তাদের পাশে নাম লেখালেন শান্ত।টেস্ট ইতিহাসে একাধিকবার দুই ইনিংসে শতক করার বিরল কীর্তি আছে মাত্র কয়েকজনের। তিনবার করে এমন সাফল্য এসেছে রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নার ও সুনীল গাভাস্কারের ব্যাটে।দুইবার করে এমন কীর্তি গড়েছেন হার্বার্ট সাটক্লিফ, কুমার সাঙ্গাকারা, ক্লাইড ওয়ালকট, গ্রেগ চ্যাপেল, অ্যালান বোর্ডার, রাহুল দ্রাবিড় ও ম্যাথু হেইডেন। এই সম্মানজনক তালিকায় এবার যুক্ত হলো বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর নাম।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুক্ত গণমাধ্যম দিবস: ক্যাম্পাস সাংবাদিকদের প্রত্যাশা
মুক্ত গণমাধ্যম দিবস: ক্যাম্পাস সাংবাদিকদের প্রত্যাশা

আজ ৩ মে—বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এই দিনটি কেবল দিনপঞ্জির একটি তারিখ নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতা ও সাহসিকতার এক প্রতীক। Read more

স্কুলে বিমান বিধ্বস্ত: মেয়েকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা
স্কুলে বিমান বিধ্বস্ত: মেয়েকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা

মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন মেহেরপুরের গাংনী উপজেলার মেয়ে উম্মে হাবিবা রজনী। কিন্তু ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান Read more

সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার
সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

আওয়ামী শাসনামলে র‍্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক-বর্তমান ১১ Read more

যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার ওপর আক্রমণকে নিন্দা জানিয়েছে ইরান
যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার ওপর আক্রমণকে নিন্দা জানিয়েছে ইরান

ইরান যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা আক্রমণকে নিন্দা জানিয়েছে এবং এটিকে জাতিসংঘের সংবিধানের লঙ্ঘন বলে উল্লেখ করেছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, Read more

বরিশাল মেডিকেল কলেজে ধাওয়া-পাল্টা ধাওয়া
বরিশাল মেডিকেল কলেজে ধাওয়া-পাল্টা ধাওয়া

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীরা স্বাস্থ্য খাতের সংস্কার দাবি নিয়ে আন্দোলনকারীদের সাথে হাসপাতাল কর্মচারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। Read more

৬ দফা দাবিতে বরিশালে মহাসমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা
৬ দফা দাবিতে বরিশালে মহাসমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা

২০২১ সালে নিয়োগ প্রাপ্ত ক্রাফটদের মামলার রায়ের প্রতিবাদসহ ৬ দফা দাবিতে বরিশালে মহাসমাবেশ করেছে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা।রোববার (২০ এপ্রিল) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন