শান্তর সেঞ্চুরিতে ভর করে গল টেস্টে ৬ উইকেটে ২৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ফলে শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২৯৬ রানের। শনিবার (২১ জুন) তিন উইকেটে ১৭৭ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। শান্ত ৫৬ আর মুশফিক ২২ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন। দুজনের ১৯১ বলে ১০৯ রানের জুটিটি ভাঙে মুশফিকের রানআউটে। মুশফিকের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি লিটন দাস, জাকের আলী অনিকরা। তবে সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা শান্ত এগিয়েছেন সাবধানী ব্যাটিংয়ে। মধ্যাহ্ন বিরতির পর সেঞ্চুরি ছুঁয়ে আগ্রাসী ব্যাটিং চালিয়েছেন শান্ত। তার ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা। শান্ত ১৯৯ বলে ১২৫ রান করে ক্রিজে টিকে ছিলেন। অপর প্রান্তে ২৩ বলে ৭ রান করে অপরাজিত ছিলেন নাঈম হাসান।এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ তোলে ৪৯৫ রান। জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে ৪৮৫ রান। ১০ রানের লিড নেয় বাংলাদেশ। লঙ্কানদের গুঁড়িয়ে দেওয়ার বড় নায়ক টাইগার অফ স্পিনার নাঈম হাসান, নিয়েছেন ফাইফার। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আরও ১ হাজার কোটি টাকা সহায়তা পেল ন্যাশনাল ব্যাংক
আরও ১ হাজার কোটি টাকা সহায়তা পেল ন্যাশনাল ব্যাংক

সংকটে থাকা ন্যাশনাল ব্যাংককে আরও ১ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি খাতের ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে ঈদের Read more

কাশ্মিরে ‘ইসরায়েলি কায়দায়’ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভারতীয় সেনারা
কাশ্মিরে ‘ইসরায়েলি কায়দায়’ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভারতীয় সেনারা

জম্মু-কাশ্মিরে গত ২২ এপ্রিল ২৬ জনকে হত্যা করে বন্দুকধারীরা। এ হামলার পর নিজেদের নিয়ন্ত্রিত কাশ্মিরে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ভারতীয় সেনারা। Read more

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ Read more

কুলিয়ারচরে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার ২
কুলিয়ারচরে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার ২

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় মো. মঈন উদ্দিন (৪৮) ও মো. মগল মিয়া (৪৬) নামের দুইজনকে Read more

ওষুধ কোম্পানিগুলো নানানভাবে অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা
ওষুধ কোম্পানিগুলো নানানভাবে অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা

ওষুধ কোম্পানিগুলো নানাভাবে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ঢুকে যাচ্ছে এবং অধিক মুনাফা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ Read more

ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ মার্কিন দূতাবাসের
ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ মার্কিন দূতাবাসের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ঢাকার মা‌র্কিন দূতাবাস। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক শোকবার্তায় এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন