গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় এক ব্যবসায়ীর স্বাক্ষরিত চেক জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে যুবদল নেতা রাশেদ খান উৎস (৩৫) এর বিরুদ্ধে। এ ঘটনায় জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী বেলায়েত হোসেন (৪৩)।ভুক্তভোগী বেলায়েত হোসেন জানান, তার টাইলস ব্যবসা প্রতিষ্ঠান ‘ইরফান এন্টারপ্রাইজ’ ভবানীপুর নৌলাপাড়া এলাকায় অবস্থিত। তিনি ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। একই দলের ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান উৎসের সঙ্গে রাজনৈতিক সুবাদে তার বন্ধুত্ব গড়ে ওঠে। সেই সূত্রে রাশেদ মাঝেমধ্যে তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে বসতেন।বেলায়েত হোসেন অভিযোগ করেন, রাজনৈতিক মামলার ভয়ে বিগত ২ বছর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি প্রায় সময় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করতেন। ব্যবসার প্রয়োজনে তিনি আগেভাগেই কিছু চেকে স্বাক্ষর করে রেখে যেতেন। এ সময় তার চেক বইয়ের একটি পাতা নিখোঁজ হয় বলে জানান তিনি।গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে হঠাৎ তার মোবাইল ফোনে ব্যাংক থেকে ৫০ হাজার টাকা উত্তোলনের একটি এসএমএস আসে। এরপর তিনি ব্যাংকে যোগাযোগ করলে ব্যাংক কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখায়। ফুটেজে দেখা যায়, রাশেদ খান উৎস তার চেক ব্যবহার করে টাকা উত্তোলন করেছেন।পরে রাশেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি বলে দাবি করেন বেলাযেত হোসেন। বিষয়টি নিয়ে তিনি জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্ত রাশেদ খান উৎস বলেন, তিনি বেলায়েত হোসেনের কাছে থেকে পাওনা টাকা চেকের মাধ্যমে বৈধভাবেই উত্তোলন করেছেন।জয়দেবপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা সময়ের কণ্ঠস্বরকে বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কলম্বিয়াকে হারিয়ে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা
কলম্বিয়াকে হারিয়ে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ১৮ বছর পর ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে চিলির জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে Read more

বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ
বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ

বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে আজ বুধবার। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ অংশগ্রহণকারীরা এ Read more

আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা: প্রেস সচিব
আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা: প্রেস সচিব

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে Read more

মমতার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ
মমতার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। আজ সোমবার (২৩ জুন) পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর Read more

ধরা পড়ছে মাঝিমাল্লারা, আড়ালে রয়ে যাচ্ছে চোরাকারবারিরা
ধরা পড়ছে মাঝিমাল্লারা, আড়ালে রয়ে যাচ্ছে চোরাকারবারিরা

সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিনিয়ত কক্সবাজারের গভীর সমুদ্র পথ দিয়ে অবৈধ পন্থায় মিয়ানমারে পাচার হচ্ছে দেশীয় পণ্য ও নির্মাণ সামগ্রী।তথ্য Read more

বাউফলে ডোবার পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বাউফলে ডোবার পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীর বাউফলে ডোবার পানিতে ডুবে মোহাম্মদ আব্দুল্লাহ (০২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৩ জুন) দুপুরে গোসিংগা গ্রামে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন