এশিয়া কাপ আরচ্যারিতে সোনা জিতেছেন বাংলাদেশের আরচ্যার আব্দুর রহমান আলিফ। শুক্রবার (২০ জুন) সিঙ্গাপুরে অনুষ্ঠিত রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে পরাজিত করেন তিনি।প্রথম সেটে আলিফ ২৮ স্কোর করেন। তার প্রতিপক্ষ জাপানি আরচ্যার মিয়াতা করেন ২৭ পয়েন্ট। তাতে বাংলাদেশের আলিফ ২-০ সেট পয়েন্টে লিড পায়৷ দ্বিতীয় সেটে আলিফ ২৯ আর জাপানি আরচ্যার ২৮ করলে বাংলাদেশের সোনার সম্ভাবনা বাড়ে।পরের দুই সেটের একটি জিতলে শেষ সেট প্রয়োজন হতো না। বাংলাদেশের আরচ্যার আলিফ তৃতীয় ও চতুর্থ সেটে হেরে যান৷ মিয়াতার ২৮ ও ২৭ স্কোরের বিপরীতে আলিফ করেন ২৭ ও ২৬। ফলে ৪-৪ সেট পয়েন্টে সমতা আসে।পঞ্চম ও শেষ সেট শিরোপা নির্ধারণীতে পরিণত হয়। আলিফ শেষ সেটে ৩০ এর মধ্যে ২৯ পয়েন্ট সংগ্রহ করেন। জাপানি আরচ্যার মিয়াতা ২৬ পয়েন্ট পেলে আলিফ শেষ সেট জেতেন৷ এতে ৬-৪ সেট পয়েন্টে রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের সোনা নিশ্চিত হয়।সোনা জেতায় তাৎক্ষণিকভাবে আলিফকে ১ হাজার সিঙ্গাপুর ডলার আর্থিক পুরস্কার প্রদান করেন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। আলিফ বাংলাদেশের উদীয়মান রিকার্ভ আরচ্যার। বিকেএসপির এই আরচ্যার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলছেন কয়েক বছর যাবত। এশিয়ান কাপ আরচ্যারির সোনা জয় তার ক্যারিয়ারের সেরা সাফল্য। তার আগে বাংলাদেশের রোমান সানা এমন কৃতিত্ব অর্জন করেছিলেন৷এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ২ ভারতীয় আটক
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ২ ভারতীয় আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে। বুধবার (২৩ এপ্রিল) দিনগত রাত ১২টার সময় জীবননগর Read more

আইপিএল শেষে কে কোন পুরস্কার পেলেন?
আইপিএল শেষে কে কোন পুরস্কার পেলেন?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। মঙ্গলবার (০৩ জুন) আহমেদাবাদের Read more

হজ ফ্লাইট শুরু আজ, ঢাকা ছাড়বেন ৪১৯ হজযাত্রী
হজ ফ্লাইট শুরু আজ, ঢাকা ছাড়বেন ৪১৯ হজযাত্রী

পবিত্র হজের ফ্লাইট শুরু হচ্ছে আজ রাত সোয়া ২টা থেকে। এ বছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে Read more

খালেদা জিয়াকে ফের লন্ডন যেতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোট ভারবাল ইস্যু
খালেদা জিয়াকে ফের লন্ডন যেতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোট ভারবাল ইস্যু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ফের লন্ডন যেতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোট ভারবাল ইস্যু করা হয়েছে।  সোমবার (২৮ জুলাই) Read more

শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থী কিশোরীর গর্ভপাত, প্রেমিকসহ ৬জনের বিরুদ্ধে অভিযোগ
শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থী কিশোরীর গর্ভপাত, প্রেমিকসহ ৬জনের বিরুদ্ধে অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরীর গর্ভপাত ঘটিয়ে গুমের অভিযোগ উঠেছে প্রেমিকসহ ছয়জনের বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মা শ্রীপুর মডেল Read more

ইরানের পক্ষ নিয়ে বিবৃতি দিলো উত্তর কোরিয়া
ইরানের পক্ষ নিয়ে বিবৃতি দিলো উত্তর কোরিয়া

ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিসিএনএ এক প্রতিবেদনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন