ঝালকাঠির নলছিটিতে মারামারির মামলায় সুমন সরদার (৩৫) নামে এক আসামিকে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলেন পুলিশের সদস্যরা। এ সময় বুকে ব্যথা অনুভব করেন সুমনের বাবা। এর ঘণ্টাখানেক পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া মসজিদ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. হাবিব সরদার (৫৮)। পরিবারের ভাষ্য, গভীর রাতে পুলিশের অভিযানের মধ্যে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।শুক্রবার (২০ জুন) সকালে সুমন সরদারকে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। আদালতের জিআরও এনামুল হাসান তথ্যের সত্যতা নিশ্চিত নিশ্চিত করেছেন।সুমনের পরিবারের সদস্যরা জানায়, রাত আড়াইটার দিকে নলছিটি থানা পুলিশের একটি দল চৌদ্দবুড়িয়া মসজিদ বাড়ি এলাকায় সুমনের বাড়িতে প্রবেশ করে তাকে গ্রেফতার করেন। এ সময় সুমনের বাবা আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে বুকে ব্যথার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।জানতে চাইলে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, মামলার আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার কিছুক্ষণ পর তার বোন এসে খবর দেয় বাবা স্ট্রোক করেছেন। সকালে খবর আসে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষার্থীদের আমানতের যথাযথ হক আদায় করব ইনশাআল্লাহ: সাদিক
শিক্ষার্থীদের আমানতের যথাযথ হক আদায় করব ইনশাআল্লাহ: সাদিক

যেকোনো দল, মত ও আদর্শের যেই থাকুক, সবাইকে নিয়েই একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) Read more

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান
২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

২৭ ডিসেম্বর ভোটার হিসেবে নিবন্ধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম Read more

সিরাজগঞ্জে তীব্র গরমে অসহায় দুস্থ মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ
সিরাজগঞ্জে তীব্র গরমে অসহায় দুস্থ মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

জেলার শহর ছাত্রদলের পক্ষ থেকে তীব্র তাপদাহে অসহায় দুস্থ মানুষের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।রবিবার (১১মে) Read more

শতবর্ষের সম্প্রীতি পুড়েছিল এক রাতে, বিচার মেলেনি ১৩ বছরেও
শতবর্ষের সম্প্রীতি পুড়েছিল এক রাতে, বিচার মেলেনি ১৩ বছরেও

কক্সবাজারের রামুর সেই রাতটির কথা আজও শিউরে ওঠে মানুষ। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর, গভীর রাতে হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে- ফেসবুকে Read more

টাঙ্গাইলে ৯৯ শপিংমলে নকল প্রসাধনী জব্দ
টাঙ্গাইলে ৯৯ শপিংমলে নকল প্রসাধনী জব্দ

টাঙ্গাইলে পৌর এলাকায় ৯৯ শপিংমল থেকে নকল প্রসাধনী জব্দ করে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার Read more

খানসামায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
খানসামায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুরের খানসামা উপজেলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে খানসামা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন