পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সচিবের দায়িত্ব পেলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আসাদ আলম সিয়াম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এ আদেশ আগামীকাল শুক্রবার (২০ জুন) থেকে কার্যকর হবে।দায়িত্ব দেওয়ার ৮ মাসের মাথায় দেশের ২৭তম পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে তার পদ থেকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। গত ২২ মে তিনি ছুটিতে যান। তার উত্তরসূরি হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে দেশের পরবর্তী পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়।বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়াম যুক্তরাষ্ট্রের আগে অষ্ট্রিয়ার (ভিয়েনায়) জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইলন মাস্কের টেসলাকে টক্কর দিচ্ছে ‘বাংলা টেসলা’!
ইলন মাস্কের টেসলাকে টক্কর দিচ্ছে ‘বাংলা টেসলা’!

বিশ্বের বিভিন্ন দেশে যখন ‘টেসলার’ মতো বৈদ্যুতিক গাড়ি বাজারে দাপট দেখাচ্ছে, ঠিক তখন বাংলাদেশের রাস্তায় রাজত্ব করছে ব্যাটারি চালিত অটোরিকশা। Read more

ফটিকছড়িতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্কুলের ২২ শিক্ষার্থী বহিষ্কার
ফটিকছড়িতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্কুলের ২২ শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামের ফটিকছড়িতে মারামারি ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। Read more

বরগুনায় নৌবাহিনীর সহায়তায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ
বরগুনায় নৌবাহিনীর সহায়তায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব ও ভারী বর্ষণে নদীতে পানি বাড়ায় বরগুনার পাথরঘাটার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির তোড়ে উপজেলার অনেক স্থানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন