গল টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশি বোলারদের নাকানি-চোবানি খাওয়াচ্ছিলেন শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা। পরিস্থিতি এমন ছিল যে, ব্যক্তিগত ২’শর পথে হাঁটছিলেন তিনি। তবে দিনের শেষভাগে এসে অবশেষে নিসাঙ্কার গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিতে সক্ষম হয়েছে টাইগাররা। তার এই বিদায় কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশ শিবিরে।বৃহস্পতিবার (১৯ জুন) গল টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩৬৮ রান করেছে। এখনো ১২৭ রানে এগিয়ে আছে বাংলাদেশ।দিনের তৃতীয় সেশনের লঙ্কানদের স্কোর ছিল ২ উইকেটে ২৩৩ রান। সেখান থেকে নিসাঙ্কা চালিয়ে যান দারুণ ব্যাটিং। আগেই শতক পূর্ণ করেছিলেন, এরপর ছুটছিলেন দ্বিশতকের দিকে। অন্যপ্রান্তে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস বিদায়ী টেস্টে ৬৯ বলে ৩৯ রান করে আউট হন মুমিনুল হকের শিকারে পরিণত হয়ে।তবে নিসাঙ্কার আগ্রাসী ইনিংস থামছিলই না। দুর্দান্ত সব শটে রান তুলেছেন, আর তার ডাবল সেঞ্চুরির সম্ভাবনা ছিল জোরালো। শেষ বিকেলে হাসান মাহমুদের একটি অসাধারণ ডেলিভারিতে অবশেষে থামে তার ইনিংস। ২৫৬ বল মোকাবিলা করে ১৮৭ রানের এক অসাধারণ ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। তখন শ্রীলঙ্কার স্কোর ৩৩১।এরপর মাঠে আসেন কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। দুজনেই শেষ বিকেলে রান তুলেছেন সাবলীলভাবে। তাদের জুটি লঙ্কানদের ইনিংস আরও এগিয়ে দেয়, সেইসঙ্গে বাংলাদেশের লিডও কিছুটা কমিয়ে দেয়।দিন শেষে ৫৬ বলে ৩৭ রানে অপরাজিত আছেন কামিন্দু, সঙ্গে রয়েছেন ধনঞ্জয়া, তিনি করেছেন ২৬ বলে ১৭ রান। তিন দিন শেষে শ্রীলঙ্কা ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে এগোচ্ছে।বাংলাদেশের হয়ে চার বোলার ভাগাভাগি করে নিয়েছেন উইকেট। তাইজুল ইসলাম, নাঈম হাসান, মুমিনুল হক ও হাসান মাহমুদ প্রত্যেকে নিয়েছেন একটি করে উইকেট।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন ডিবিপ্রধান হলেন ডিআইজি শফিকুল ইসলাম
নতুন ডিবিপ্রধান হলেন ডিআইজি শফিকুল ইসলাম

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পদায়ন পাওয়া ডিআইজি শফিকুল ইসলাম।বুধবার (২৭ আগস্ট) Read more

বিএনপিকে সংস্কার শেখাতে হবে না: মঈন খান
বিএনপিকে সংস্কার শেখাতে হবে না: মঈন খান

বিএনপিকে কেউ সংস্কার শেখাতে হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান অন্তবর্তী Read more

রংপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
রংপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রংপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহতের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) রাত আনুমানিক ১০ টার সময় রংপুর-দিনাজপুর মহাসড়কের রংপুর সদর উপজেলার Read more

মুস্তাফিজুর কাণ্ডে ভারতকে ‘ধিক্কার’ জানালেন মিশা সওদাগর
মুস্তাফিজুর কাণ্ডে ভারতকে ‘ধিক্কার’ জানালেন মিশা সওদাগর

আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে বাদ Read more

জীবননগরে পরিত্যক্ত অবস্থায় দেশী পিস্তল ও গুলি উদ্ধার
জীবননগরে পরিত্যক্ত অবস্থায় দেশী পিস্তল ও গুলি উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশী পিস্তল ও বারুদ বিহীন একটি গুলি উদ্ধার করেছে। মঙ্গলবার Read more

বাউফলে মাদ্রাসার নৈশ প্রহরীর উৎপাত থেকে রেহাই পেতে মানববন্ধন
বাউফলে মাদ্রাসার নৈশ প্রহরীর উৎপাত থেকে রেহাই পেতে মানববন্ধন

পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী যুবলীগ নেতা মো. শাহাজাদার উৎপাতে অতিষ্ট এলাকাবাসী। এলাকায় মাদক বাণিজ্য, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন