ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪২ কেজি গাঁজা উদ্ধার ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৯ জুন) ভোর রাতে উপজেলার ১০নং পাহাড়পুর ইউনিয়নের সহদেবপুর এলাকার সোহাগ মিয়ার বাড়ির সামনে আউলিয়া বাজার-মির্জাপুর পাকা রাস্তার উপর অভিযান পরিচালনাকালে পুলিশ একটি সিএনজি গাড়িকে দাঁড়ানোর সংকেত দিলে পুলিশের উপস্থিতি দেখে সিএনজি রেখে মাদক কারবারিরা পালিয়ে যায়। এ সময় সিএনজি তল্লাশি করে ৪২ কেজি গাঁজা উদ্ধারসহ একটি সিএনজি জব্দ করা হয়।এ বিষয়ে বিজয়নগর থানায় দুইজনের নাম উল্লেখ পূর্বক মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা হলেন- উপজেলার কামালমুড়া গ্রামের আবুল কালামের ছেলে কাবিল প্রকাশ ছোট্ট মিয়া (২৮), এলাহি মিয়ার ছেলে মো. সাব্বির (২৬) সহ অজ্ঞাত সিএনজি চালক।বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকার নির্ধারিত দামে দেবীগঞ্জে ধান চাল সংগ্রহ শুরু
সরকার নির্ধারিত দামে দেবীগঞ্জে ধান চাল সংগ্রহ শুরু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৫-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।শনিবার (১৭ মে) দুপুর ১টায় উপজেলা Read more

হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শহীদ পরিবারের মানববন্ধন
হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শহীদ পরিবারের মানববন্ধন

ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছেন শহীদ ও নির্যাতিত পরিবারের সদস্যরা। রোববার (২২ জুন) Read more

ইসরায়েলের জাতিসংঘ সদস্যপদ স্থগিতে উদ্যোগ নিচ্ছে ওআইসি
ইসরায়েলের জাতিসংঘ সদস্যপদ স্থগিতে উদ্যোগ নিচ্ছে ওআইসি

জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিত করার জন্য উদ্যোগ নিবে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা সম্প্রতি এক বৈঠকের পর এ কথা Read more

কিশোরগঞ্জ জেলা যুবদল সভাপতি-সম্পাদককে ব্যাখ্যা চেয়ে চিঠি
কিশোরগঞ্জ জেলা যুবদল সভাপতি-সম্পাদককে ব্যাখ্যা চেয়ে চিঠি

শৃঙ্খলা বিনষ্টের অভিযোগ এনে কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জমান শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনের কাছে ব্যাখ্যা চেয়ে Read more

সোহরাওয়ার্দী উদ্যান অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে: হাসনাত
সোহরাওয়ার্দী উদ্যান অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে: হাসনাত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঢাকা Read more

শতকোটি টাকা নিয়ে পালাল ফ্লাইট এক্সপার্ট!
শতকোটি টাকা নিয়ে পালাল ফ্লাইট এক্সপার্ট!

অনলাইনে বিমানের টিকিট কাটার বড় প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’ শত কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন