যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা ও বেনাপোলের পুটখালী ইউনিয়নের বারোপোতা বাজারে পরিবেশ আইনবিরোধী ও বন বিভাগের অনুমোদনহীন অবৈধ ৬টি কাঠ কাটানো করাত কল (স-মিল) বন্ধ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর ফলে বিপাকে পড়েছে সাধারণ মানুষ ও ফার্নিচার ব্যবসায়ীরা। কর্ম হারিয়েছে প্রায় দুই শতাধিক শ্রমজীবী মানুষ। বন্ধ হয়ে গেছে অনেকের ফার্নিচারের দোকান ও কাঠ ব্যবসা।তবে বিজিবি বলছে, করাত কল আইনে সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে কোন করাত কল স্থাপন থাকতে পারবে না বিধায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ করাত কলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।ভুক্তভোগীদের অভিযোগ, সম্প্রতি কোনো প্রকার পূর্বনোটিশ ছাড়াই শার্শা উপজেলা প্রশাসনের উপস্থিতিতে সীমান্তের বিজিবি গোগা বাজারের ৪টি ও পুটখালী ইউনিয়নের বারোপোতা বাজারের ২টি কাঠ কাটানো স-মিল বন্ধ করে দেয়। যে কারণে গোগা ও পুটখালী এলাকায় কাঠ ও ফার্নিচার ব্যবসা মুখ থুবড়ে পড়েছে। হঠাৎ মিল বন্ধ হওয়ায় বন্ধ হয়ে গেছে বহু দোকান, মাঝপথে থেমে গেছে কাঠের কাজ, বেকার হয়ে পড়েছে অসংখ্য পরিবার।এ ব্যাপারে গোগা বাজারের ফার্নিচার ব্যবসায়ী কবির হোসেন, মুরসালিন ও আলমাস হোসেন জানান, হঠাৎ করে গোগা বাজারের ৪টি করাত কল বন্ধ করে দেওয়ায় তাদের ফার্নিচার ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে। তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তারা ফার্নিচার ব্যবসা করে আসছে। তাদের মূল কাঁচামাল বিভিন্ন ধরনের কাঠ গোগা বাজার থেকে ক্রয় করে তা গোগা বাজারের করাত কলে কেটে ফার্নিচার তৈরি করে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকি। বিজিবি সদস্যরা তাদের বাজারের করাত কল বন্ধ করে দেওয়ায় তারা বিপাকে পড়েছে। তাদের অভিযোগ, গোগা থেকে কাঠ ক্রয় করে তারা বেনাপোল, শার্শা, নাভারন ও বাগআঁচড়া বাজারে নিয়ে কাটাতে অনেক ব্যয় ও সময়ের ব্যাপার। যা তাদের জন্য অনেক আর্থিক ক্ষতি।এ ব্যাপারে গোগা বাজারের ইমন স-মিলের মালিক জাহাঙ্গীর আলম বলেন, তিনি তার বাপ-দাদার আমল থেকে গত ৪০/৪৫ বছর ধরে করাত কল দিয়ে কাঠ কাটানো ব্যবসা করে আসছেন। কোন আগাম নোটিশ ছাড়াই বিজিবি ও প্রশাসনের কর্মকর্তারা তাদের মিল বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, গোগার ৪টি স-মিল ও ২৫/৩০টি ফার্নিচারের দোকানের প্রায় দুই শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে। অনেক সাধারণ মানুষের ঘরের দরজা, জানালার কাঠ মিলে পড়ে আছে। অনেক ব্যাপারীর কাঠ বিক্রি বন্ধ হয়ে গেছে। ভুক্তভোগীরা পুনরায় মিলগুলো চালু করার অনুমতি দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।বিষয়টি নিয়ে কথা বলার জন্য শার্শা উপজেলা বন বিভাগের বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইউনুছ আলীর কাছে একাধিকবার ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।এ ব্যাপারে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু বলেন, মূলত বিষয়টি বিজিবির। ২০০২ সালের করাত কল আইনের সংশোধনী ২০১২ মোতাবেক সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে কোন করাত কলের স্থাপনা থাকতে পারবে না মর্মে সীমান্তের করাত কলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান।এ ব্যাপারে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল খুরশিদ আনোয়ার বলেন, ২০০২ সালের করাত কল আইনের সংশোধনী ২০১২ মোতাবেক সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে কোন করাত কল স্থাপন থাকতে পারবে না মর্মে সীমান্তের করাত কলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এটা তাদের কোন ব্যক্তিগত বিষয় নয় বলে জানান তিনি।তবে স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে চলে আসা এই করাত কলগুলো তাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। আইনের প্রয়োগ হলেও বিকল্প ব্যবস্থা বা পর্যাপ্ত সময় না দেওয়ায় তারা আজ দিশেহারা। ভুক্তভোগীরা দ্রুত মিলগুলো পুনরায় চালুর অনুমতি এবং প্রয়োজনীয় সমন্বয়ের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ায় হামলার চমকপ্রদ কৌশল বর্ণনা করলেন জেলেনস্কি
রাশিয়ায় হামলার চমকপ্রদ কৌশল বর্ণনা করলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সাম্প্রতিক এক বিমানঘাঁটিতে ইউক্রেনের চালানো চমকপ্রদ ড্রোন হামলায় ব্যবহৃত ট্রাকগুলোর চালকরা পুরো ঘটনা সম্পর্কে Read more

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ১৫ কেজি গাঁজা জব্দ
ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ১৫ কেজি গাঁজা জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) Read more

যুক্তরাষ্ট্রে ‘গুরুতর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ
যুক্তরাষ্ট্রে ‘গুরুতর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

যুক্তরাষ্ট্রে গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার করে তাদের নাম, পরিচয় ও অভিযোগ প্রকাশ করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড Read more

এক যুগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব
এক যুগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতাকে মূলমন্ত্র করে গড়ে ওঠা সাংবাদিক সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আজ গৌরবময় এক যুগে পা রাখল। ২০১৪ Read more

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা
প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।শনিবার (২৪ মে) সকালে জাতীয় অর্থনৈতিক Read more

ইরানের কাছে সব সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে: আইএইএ প্রধান
ইরানের কাছে সব সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে: আইএইএ প্রধান

পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও ইরানের কাছে এখনো প্রায় সব সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন