আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় ‌‘পোস্টার’ এর ব্যবহার উঠে যাচ্ছে। পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।বৃহস্পতিবার (১৯ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ কথা জানান তিনি। ইসি সানাউল্লাহ বলেন, ‌‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা- ২০২৫ এর খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও সংশোধন সাপেক্ষে হবে এটি। তবে সংসদ নির্বাচনের প্রচারে পোস্টার থাকছে না। বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল ও অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। বিদেশি অর্থ্যায়নে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা করা যাবে না।’তিনি আরও বলেন, ‘বিধিমালায় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি উপদেষ্টা পরিষদের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি বা সদস্য হয়ে থাকলে, প্রার্থী হলে পদত্যাগ করতে হবে। রিটার্নিং কর্মকর্তারা একটি কমন প্ল্যাটফর্ম করবেন, যেখানে ঐ আসনের প্রার্থীরা তাদের ইশতেহার জনগণের সামনে তুলে ধরবেন। এছাড়া প্রার্থীরা বাতিলের ক্ষেত্রে আরপিওর ৯১/ঙ আচরণ বিধিতে সন্নিবেশিত করা হয়েছে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মমতাজের ৪ বাড়িসহ পূর্বাচলের প্লট জব্দের আদেশ
মমতাজের ৪ বাড়িসহ পূর্বাচলের প্লট জব্দের আদেশ

দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় সংগীতশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ঢাকা ও মানিকগঞ্জের ৪টি বাড়ি, পূর্বাচলের Read more

রাঙ্গুনিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে একজন আটক
রাঙ্গুনিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে একজন আটক

রাঙ্গুনিয়ায় স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামীকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে গোপন Read more

এবার ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি ইরানের
এবার ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি ইরানের

ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়েছে ইরানের   রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।বিবৃতিতে বলা Read more

প্রবাসী বাড়িতে ডাকাতি, পালানোর সময় ৯ ডাকাতকে গণধোলাই
প্রবাসী বাড়িতে ডাকাতি, পালানোর সময় ৯ ডাকাতকে গণধোলাই

চট্টগ্রামের রাউজান উপজেলায় শবে কদরের রাতে প্রবাসী বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর স্থানীয় জনতা একে একে ডাকাতদের Read more

টিভিতে আজকের খেলা (২৮ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২৮ সেপ্টেম্বর)

এশিয়া কাপের ফাইনালে আজ রোববার রাতে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে।এশিয়া কাপ: ফাইনালভারত-পাকিস্তানরাত সাড়ে ৮টা, টি স্পোর্টস Read more

আজ আষাঢ়ের প্রথম দিন
আজ আষাঢ়ের প্রথম দিন

আজ ১৪৩২ বঙ্গাব্দের আষাঢ় মাসের প্রথম দিন। পুষ্প-বৃক্ষে, পত্রপল্লবে, নতুন প্রাণের সঞ্চার করে, নতুন সুরের বার্তা নিয়ে সবুজের সমারোহে এসেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন