বিচারের স্বচ্ছতার স্বার্থে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলায় হাজির না হওয়ায় এ মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারের স্বচ্ছতার স্বার্থে আজ বৃহস্পতিবার (১৯ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এতে আগামী বুধবার এই আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া এ ওয়াই মশিউজ্জামানের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। সেখানে শেখ হাসিনাসহ ২ জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে, শেখ হাসিনাসহ দু’জনকে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য গত ২৫ মে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরদিন দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এর পরও তারা হাজির হননি। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা। এখন আইন অনুযায়ী এই ২ জনের সাজা দিতে পারবেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে ১ বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানার বিধান আছে। ২২৭ মামলায় ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনাসহ দুই জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ভানুমতির খেলা’ শেষে নারায়নগঞ্জ-৫ আসনে বিএনপি’র প্রার্থী আবুল কালাম
‘ভানুমতির খেলা’ শেষে নারায়নগঞ্জ-৫ আসনে বিএনপি’র প্রার্থী আবুল কালাম

চরম নাটকীয়তা শেষে নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম। বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা Read more

আমার পা আমাকে রেখেই জান্নাতে চলে গেছে: ফিলিস্তিনি কিশোরী
আমার পা আমাকে রেখেই জান্নাতে চলে গেছে: ফিলিস্তিনি কিশোরী

ফিলিস্তিনের আবরুদ্ধ গাজার ওমর হালাওয়া প্রায়ই ভুল করে বসে। ও ভুলে যায় যে ওর একটা পা নেই। আনমনে দৌড়াতে গিয়ে Read more

চট্টগ্রামে সড়কের গাছ বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক
চট্টগ্রামে সড়কের গাছ বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটে স্থানীয় সরকার বিভাগ প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি সড়কের গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের এক Read more

মক্কা-মদিনায় ৩০ দিনে ৬ কোটি ৯০ লাখ মুসল্লির সমাগম
মক্কা-মদিনায় ৩০ দিনে ৬ কোটি ৯০ লাখ মুসল্লির সমাগম

সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত ইসলামের দুই পবিত্রতম স্থান মসজিদুল হারাম ও মসজিদে নববীতে গত এক মাসে প্রায় ৬ Read more

গাঁজাসহ যশোর কেন্দ্রীয় কারাগারের কর্মী আটক
গাঁজাসহ যশোর কেন্দ্রীয় কারাগারের কর্মী আটক

যশোর কেন্দ্রীয় কারাগারের এক সিভিল স্টাফ আব্দুস সামাদের (ব্ল্যাক স্মিথ) ডান হাতের বগলে লুকিয়ে রাখা ১২০ গ্রাম গাঁজাসহ আটক হয়েছেন।সোমবার Read more

মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল

বিশ্বের মুসলিমদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে ইসরায়েল। শুক্রবার (২০ মার্চ) ফেসবুকে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ শুভেচ্ছা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন