সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ডিবি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ উল্লেখ্য, ২০২১ সালের জুলাইয়ে টেকনোক্রেট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন শামসুল আলম। তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ছিলেন। অর্থনীতিতে একুশে পদক পেয়েছিলেন তিনি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ ৩৫ বছর অধ্যাপনা করেছেন ড. শামসুল আলম। পরে প্রেষণে ছুটি নিয়ে ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন। সেই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগে একই পদে লম্বা সময় দায়িত্বপালন করেন তিনি।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় স্কুলছাত্রী ধর্ষণের শিকার, ভিডিও ভাইরালের পর তোলপাড়
নওগাঁয় স্কুলছাত্রী ধর্ষণের শিকার, ভিডিও ভাইরালের পর তোলপাড়

নওগাঁর মান্দায় দোকানে নুডলস কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে Read more

পাটের বাম্পার ফলনে মুখে হাসি দেওয়ানগঞ্জের কৃষকের
পাটের বাম্পার ফলনে মুখে হাসি দেওয়ানগঞ্জের কৃষকের

আবহাওয়া অনুকূলে থাকায় এবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পাটের বাম্পার ফলন হয়েছে, দাম নিয়ে খুশি কৃষকেরা। পুরাতন ব্রহ্মপূত্র নদ ও যমুনা Read more

পাওনা টাকার জন্য ষাটোর্ধ্ব বৃদ্ধের ঘরের টিন খুলে নিলেন পাওনাদার!
পাওনা টাকার জন্য ষাটোর্ধ্ব বৃদ্ধের ঘরের টিন খুলে নিলেন পাওনাদার!

ষাটোর্ধ্ব বৃদ্ধ মতিয়ার রহমান নির্বাক চেয়ে আছেন বাড়ির উঠোনে। মতিয়ার রহমানের সাথে ঘটে গেছে এক অমানবিক ঘটনা। পাওনাদারের এক হাজার Read more

চীনে বন্যায় বৃদ্ধাশ্রমে ৩১ জনের বেশি নিহত
চীনে বন্যায় বৃদ্ধাশ্রমে ৩১ জনের বেশি নিহত

চীনের রাজধানী বেইজিংয়ে বন্যায় একটি বৃদ্ধাশ্রমে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। চলতি সপ্তাহে  এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। Read more

কিশোরগঞ্জে বিদ্যুতের খুঁটিতে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা
কিশোরগঞ্জে বিদ্যুতের খুঁটিতে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা

কিশোরগঞ্জ জেলা শহরের একটি বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু ডিস এন্টিনার তার পুড়ে গেছে। তবে অল্পের জন্য Read more

সিলেট থেকে লুট হওয়া পাথর ঢাকায় উদ্ধার
সিলেট থেকে লুট হওয়া পাথর ঢাকায় উদ্ধার

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর উদ্ধারে ঢাকার ডেমরায় যৌথ অভিযান চালিয়েছে র‍্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন