নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। আজ বুধবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।সিএনএন সূত্রে জানা গেছে, এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জনসাধারণকে সুরক্ষিত স্থানে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশনা দিয়েছে।সেনাবাহিনী জানিয়েছে, স্পষ্ট নির্দেশনা পেলেই কেবল নাগরিকরা সুরক্ষিত স্থান ত্যাগ করতে পারবেন।এর আগে বুধবার সন্ধ্যার পর ইরানের রাজধানী তেহরানে হামলা চালায় দখলদার বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী তেহরান অঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসও ওই হামলার কথা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, তেহরানের উত্তর এবং পূর্ব শহরতলিতে বেশ কয়েকটি প্রজেক্টাইল দিয়ে হামলা চালানো হয়েছে।হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেন, ইসরায়েলি যুদ্ধবিমান দিয়ে ইরানি সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে গোপন ক্যামেরায় ধারণ করা নগ্ন ভিডিও ও ছবি ইন্টারনেটে ভাইরাল করার ভয় দেখিয়ে জিম্মি করে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া Read more

সালমান এফ রহমান ও ২৭ আন্তর্জাতিক গেটওয়ের বিরুদ্ধে বিটিআরসি’র মামলা
সালমান এফ রহমান ও ২৭ আন্তর্জাতিক গেটওয়ের বিরুদ্ধে বিটিআরসি’র মামলা

টাকা আত্নসাতের অভিযোগে শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং ২৭টি ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরের Read more

তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন: ব্যারিস্টার কায়সার
তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন: ব্যারিস্টার কায়সার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন দলের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বহুল Read more

সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ
সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ

সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর গেজেট প্রকাশ করা হয়েছে। আজ বুধবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন